Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দাবা বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে ডোম্মারাজু গুকেশ

ক্রীড়াপ্রতিনিধি
Fri, 13-02-2026

দাবা বিশ্বকাপে দুরন্ত ফর্মে ডোম্মারাজু গুকেশ৷ গত রবিবার গ্রিসে আয়োজিত ইউরোপীয় ক্লাব কাপে তাঁর দল সুপার চেস চ্যাম্পিয়ন হয়েছে৷ শুধু তাই নয়, ব্যক্তিগত বিভাগেও সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু৷ এই ছন্দ আসন্ন বিশ্বকাপে নিশ্চিত ভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে৷ পাশাপাশি, এই টুর্নামেন্টের মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভারতের মহিলা দাবাড়ু দিব্যা দেশমুখ৷ বিশ্বকাপের আসরে ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি তিনি৷ 

৩১ অক্টোবর থেকে গোয়ায় বসছে দাবা বিশ্বকাপের আসর৷ চলবে ২৭ নভেম্বর পর্যন্ত৷ গুকেশ নামবেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে৷ এই টুর্নামেন্টের প্রথম তিন দাবাড়ু ২০২৬ ক্যান্ডিডেটে জায়গা করে নেবেন৷ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন মোট ২৪ জন দাবাড়ু৷ তার মধ্যে শীর্ষে রয়েছেন গুকেশ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অর্জুন এরিগাইসি এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ৷ ২০২৪ সাল সুখের হলেও চলতি বছর খুব একটা ভালো কাটেনি গুকেশের৷ টাটা মাস্টার্সের শিরোপা নির্ণায়ক ম্যাচে টাই-ব্রেকারে তাঁকে হারতে হয় প্রজ্ঞানন্দের কাছে৷ সুবিধা করতে পারেননি রোমানিয়ায় আয়োজিত গ্র্যান্ড দাবা ট্যুরে৷ নরওয়ে দাবা প্রতিযোগিতায় ম্যাগনাস কার্লসেনকে হারালেও তৃতীয় স্থানে শেষ করেছিলেন৷ এবার তাঁর সামনে বিশ্বকাপের আসর৷ সাফল্য পেতে মরিয়া গুকেশ৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved