Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ডিসেম্বরে একসাথে খেলতে দেখা যাবে মেসি-রোনাল্ডোকে?

ক্রীড়াপ্রতিনিধি
Mon, 28-09-2026

লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রায় দু’দশক একে অপরের বিরুদ্ধে খেলেছেন৷ একে অপরের বিরুদ্ধে ৩৭ বার খেলেছেন৷ ১৩ বার বালঁ দ্যর পুরস্কার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন৷ সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম বার দু’জনকে একসঙ্গে খেলতে দেখা যেতে পারে৷

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার কার্র্লেস তেভেজ বিদায়ী ম্যাচ খেলতে চলেছেন৷ সেই দলে তিনি মেসি এবং রোনাল্ডো দু’জনকেই চান৷ ঘটনাচক্রে, আর্জেন্টিনায় মেসির পাশে এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর পাশে খেলেছেন তিনি৷ বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি হতে পারে৷

বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর ২০২১-এ অবসর নিয়েছিলেন তেভেজ৷ এ বার ফুটবলজীবনের শেষ ম্যাচটি খেলতে চান তিনি৷ আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোকা জুনিয়র্সের সভাপতি তথা প্রাক্তন সতীর্থ জুয়ান রোমান রিকেলমেকে অনুরোধ করেছিলেন তিনি৷ রিকেলমে তাতে সম্মতি জানিয়েছেন৷ এমনকি ডিসেম্বরে একটি তারিখও খোঁজা শুরু হয়ে গিয়েছে যখন বোকার ম্যাচ থাকবে না৷ প্রায় ৬০ জন ফুটবলারের থাকার কথা সেই ম্যাচে৷ তেভেজের সঙ্গে এখনও মেসি এবং রোনাল্ডোর যোগাযোগ রয়েছে৷ তাঁর আশা, দুই ফুটবলারকেই রাজি করিয়ে ফেলবেন৷ তবে দেখার মেসি ও রোনাল্ডোর ক্লাব ছাড়পত্র দেয় কি না৷ তেভেজ একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘মেসি ও রোনাল্ডোকে একইসঙ্গে খেলাতে চাই৷ আমি নিজে ওদের দু’জনকে নিয়ে আসব৷’’যদি তেভেজের পরিকল্পনা সত্যি হয়, তা হলে বিশ্ব একটি অসাধারণ ম্যাচ দেখতে চলেছে আর্জেন্টিনার মাঠে৷ তেভেজ চান, তিনি নিজে একসময় যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের বেশির ভাগকে ওই ম্যাচে আনতে৷ সেই ম্যাচে এডউইন ফান ডার সার, জিয়ানলুইগি বুফন, রিয়ো ফার্ডিনান্ড, নেমানিয়া ভিডিচ, জিয়োর্জিয়ো চিয়েলিনি, লিয়োনার্র্দে বোনুচ্চির মতো ফুটবলারদের খেলতে দেখা যেতে পারে৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved