Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দশভুজা

সুপর্ণা মজুমদার রায়

প্রতি ঘরে ঘরে দশভুজারা দিনরাত্রি খাটে, 

কখনো একা সংসারেতে কখনো মাঠে ঘাটে৷

কখনো বা কলকারখানায় কখনো দিনমজুর,

দশভুজারা পেটের দায়ে জাগে রাত ভোর৷

সেবার কাজে দশভুজা স্নেহের হাতটি বাড়ায়,

পণ্যবিক্রয়ে দশভুজা রাস্তার মোড়ে দাঁড়ায়৷

রক্তাল্পতায় দশভুজারাভুগছে নানান রোগে,

কিংবা অচল শরীর নিয়ে অপুষ্টিতে ভুগে৷

পনের দায়ে দশভুজা জ্বলছে দিনরাত, 

স্বার্থের তাগিদে কেউ কোনদিন দেয়না তাদের সাথ

চাকরি বাঁচাতে দশভুজা মিছিলে মিছিলে হাটে, 

সমাজ কল্যাণে দশভুজা দুর্বার গতিতে ছুটে৷ 

পরিচয়হীন দশভুজা মায়ের কোলে পিঠে,

ডাষ্টবিনেতে দশভুজা কুকুররা জিভ চাটে৷

বিদুষীনি বেশে দশভুজা যুগে যুগে অবতীর্ণা,

লিঙ্গ ভেদে পরিত্যক্তা অগণিত দশভুজা কন্যা 

জনহিতে দশভুজারা বাড়িয়ে তাদের হাত,

পাষণ্ড সমাজে পায় শুধু লাঞ্ছনা, পদাঘাত৷

মৃন্ময়ীরূপী দশভুজা আলোক মালায় সজ্জিতা,

রক্ত মাংসের দশভুজারারাত ঁধারে ধর্ষিতা৷

মাটির প্রতিমা দশভুজার অসুর নিধন রূপ,

অত্যাচারিত দশভুজা ঘরের কোনে নিশ্চুপ৷

চিন্ময়ী রূপী দশভুজারা কখনো বহ্ণিশিখা,

কখনো বা দেশের কপালে পরায় জয়ের টীকা৷

চোখের জলকে তুচ্ছ করে নিজের ভবিষ্যত রচে, 

জীবন যুদ্ধে দশভুজা আপন শর্তেই বাঁচে৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved