Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বিমানযাত্রীদের বাঁচিয়ে হিরো স্মিত

নিজস্ব সংবাদদাতা
Sun, 18-10-2026

 সিনেমার পর্দায় ফাইট করা হিরোদের নিয়ে অধিকাংশ সিনেমাপ্রেমী মানুষ মাতামাতি করলেও ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলট জীবনের তোয়াক্কা না করে সহকারী পাইলটের হামলায় গুরুতর জখম হয়েও হাল না ছেড়ে লড়াই করে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিলো বিমােেনর ১৮০ জন্য বিমানযাত্রীর জীবন৷ প্রকৃত অর্থে তিনিই হিরো৷

গত ৩০শে সেপ্ঢেম্বর দুবাই থেকে ইসরাইলের তেল অবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানে মাঝ আকাশে প্রায় ৩৫০০০ ফুট উচ্চতায় বিমানের ককপিটে ওমানের সহকারী পাইলটের হামলায় গুরুতর জখম হন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর৷ বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে যানা যায় নাশকতার উদ্দেশ্যে বিমানের নিয়ন্ত্রণ নিতে ওমানের ওই পাইলট ভারতীয় ক্যাপ্ঢেনকে আক্রমণ করেন৷ রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থাতেও স্মিত ককপিটের দরজা খুলতে সক্ষম হন৷ ফলে বিমানে থাকা অন্যযাত্রীরা ওই হামলাকারীকে বন্দী বানান, বিমানে উপস্থিত থাকা রিজার্ভ পাইলটরা পরে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে৷ উল্লেখ্য এই বিমানটির অধিকাংশ যাত্রীই ছিলেন ইসরায়েলের নাগরিক৷ তাদের জীবন বাঁচানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ওই ভারতীয় পাইলট স্মিত শুধু ভারতের হিরোই নন৷ তিনি আমাদেরও হিরো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাকে হিরো বলে প্রশংসা করেছেন৷

 স্মিতকে তার অকুতোভয় সাহসিকতার জন্য ইসরায়েলের আগামী স্বাধীনতা দিবসে ইসরায়েলের সবের্বাচ্চ অসামরিক সম্মান দেওয়া হবে বলে ঘোষনা করেন সে দেশের প্রধানমন্ত্রী৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved