শিয়ান ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাজাখস্তানের সানজার তাশকেনবেকের কাছে হেরে স্বপ্ণভঙ্গ হয়েছিল বিশ্বনাথ সুরেশের৷ ৫-০ ব্যবধানে পরাজয়ের পর চোখের জলে রিং ছেড়েছিলেন চেন্নাইয়ের তরুণ প্রতিভা৷ রবিবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটে মধুর প্রতিশোধ নিলেন সুরেশ৷ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে শেষ আটের লড়াইয়ে পাঁচ বছর আগের স্কোরশিটটাই উল্টে দিলেন তিনি৷ তাঁর আপার-কাট, জ্যাবের কোনও উত্তরই ছিল না বিশ্বের এক নম্বর তথা ৫০ কেজি ফ্লাইওয়েট বিভাগের বিশ্বসেরা সানজার তাশকেনবেকের কাছে৷ তবে লড়াইটা সহজ ছিল না ভারতের ২১ বছরের বক্সারের পক্ষে৷ তারকা প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি তাঁকে সামলাতে হয়েছে প্রাকৃতিক প্রতিকূলতাও৷ কারণ রাতের ওই লড়াইয়ের সময় তামমাত্রা নেমে গিয়েছিল শূন্যের নীচে৷ এমন অবস্থায় কোনও ভারতীয় খেলোয়াড়ের পক্ষে সেরা পারফরম্যান্স মেলে ধরা মুখের কথা নয়! দুরন্ত জয়ে সেমি-ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন সুরেশ৷ ম্যাচ শেষে তাঁর মন্তব্য, ‘এই জয় আমার জীবনের অন্যতম সেরা৷’