Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দু’টি টুর্নামেন্ট ঢেকে দিল বৈশালীর সব ব্যর্থতা

ক্রীড়াপ্রতিনিধি
Fri, 29-05-2026

 গত কয়েক মরশুম মোটেও ভালো কাটেনি বৈশালী রমেশবাবুর৷ ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টারকে৷ তবে দু’টি টুর্নামেন্ট ঢেকে দিল তাঁর সব ব্যর্থতা৷ তার মধ্যে অন্যতম বুধবার মহিলাদের ক্যান্ডিডেটস দাবার খেতাব৷ এই আসরে কোনও ভারতীয় মহিলা দাবাড়ুর এটাই প্রথম সাফল্য৷ ১৪তম রাউন্ডে রাশিয়ার ক্যাটেরিনা লাগনোকে হারিয়ে ৮.৫ পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন তিনি৷ সেই সুবাদে ২০১১ সালে কোনেরু হাম্পির পর দেশের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেন ২৪ বছরের তারকা৷

বৈশালীর কেরিয়ারের অপর বড় সাফল্যটি এসেছিল সাত মাস আগে৷ গত বছরের সেপ্ঢেম্বরে প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার হিসেবে ফিডে গ্র্যান্ড সুইস জেতেন৷ মাঝের সময়ে ভাই প্রজ্ঞানন্দের আলোয় ঢাকা পড়ে গিয়েছিলেন বৈশালী৷ তবু অত্মবিশ্বাস হারাননি তিনি৷ চূড়ান্ত সাফল্য না পেলেও ফিডে ক্ল্যাসিক্যাল রেটিংয়ে সেরা কুড়ির তালিকায় নিজেকে ধরে রেখেছিলেন বিশ্বনাথন আনন্দের প্রিয় ছাত্রী৷ এক্ষেত্রে বাড়ির সাহায্যও পেয়েছেন তিনি৷ ভাই প্রজ্ঞানন্দের সঙ্গে নিরন্তর চালিয়ে গিয়েছেন প্রস্তুতি৷ এবার তাঁর সামনে বড় চ্যালেঞ্জ৷ মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই তাঁর প্রতিদ্বন্দ্বী জু ওয়েনজুন৷ বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন ৩৫ বছরের চীনা দাবাড়ু৷ তাই প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ বৈশালী৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved