Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

এক মানব সমাজ

কৌশিক খাটুয়া

একসঙ্গে একলক্ষ্যে অগগমন,

 হলো সমাজ

সেই সমাজে গতি আনা

 মানুষের পবিত্র কাজ৷

মানব সমাজ অবিভাজ্য 

 স্রষ্টা করেছেন যে টুকু ধার্য,

যুক্তিপূর্ণ উদার বন্টন 

 হাসি মুখে তাই স্বীকার্য৷

 

কেউ যদি রয় পিছে পড়ে

 হাতটি বাড়াও, তোলো তারে,

সুখ-দুঃখের সহানুভূতি,

 আত্মিক সম্পর্ক গড়ে৷

 মানবিকতার কোমল হৃদয়ে

 ফুল ফোটে থরে থরে৷

 

মানুষ সমাজবদ্ধ জীব-----

 যেথায় শ্রদ্ধায় আবদ্ধ শিব,

মহান আদর্শে ব্রতী 

 মোদের অবাধ অগগতি,

সার্বজনীন স্বার্থ পূরণে

 মঙ্গলময় প্রগতি!

 

সামাজিক চেতনার অর্থ যেথায় 

 নবজাগরণের সঞ্চার,

‘সংগচ্ছধবং’ মহান মন্ত্রে

 বদ্ধ হৃদয় উদার৷

হেথায় নাই কোনো ভীতি 

 বুক ভরা প্রীতি

 গীত নব্যমানবতার গীতি,

শোষণ পীড়ণ দিনু বিসর্জন

 অতীতের কালো স্মৃতি!

 

আছে শিল্প-সাহিত্য-সঙ্গীতের

 অবিচ্ছেদ্য মেল বন্ধন,

জীবনের প্রতিচ্ছবির অভিপ্রকাশ 

 প্রকৃতই নন্দন৷

আছে বৈচিত্র্যের মাঝে ঐক্য

 কৃষ্টি-সংস্কৃতির পার্থক্য 

আকর্ষণীয়, চির বরণীয়

 ভরিয়া মনি মানিক্য!

 

উদাসীন নয় বর্বরতায় 

 যেথা শোষিত মানুষ অসহায়,

সেথা মুক্ত কৃপাণ ঝলসে উঠুক 

 নিয়ে সমাজের সব দায়!

কেটে গেছে বিভাবরী

 আকাশে সোনার তরী 

ক্রমশঃ অগসর মধ্য গগনে,

প্রভাতি সুর আশাবরী

 আশায় হৃদয় ভরি

 দৃপ্ত হৃদয় হয় রবির কিরণে!

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved