Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

এস.আই.আর, বাংলা ভাষার অসম্মান --- রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ‘আমরা বাঙালী’ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

তপোময় বিশ্বাস

বাঙালী জাতির অস্তিত্ব আজ ইতিহাসের এক চরম সংকটকাল অতিক্রম করছে৷ বাংলা ভাষা, বাঙালীর নাগরিকত্ব, ভোটাধিকার, চাকরী ও অর্থনৈতিক অধিকারসবকিছু পরিকল্পিতভাবে কেড়ে নেওয়ার যে নীলনকশা চলছে, তা আর বিচ্ছিন্ন ঘটনা নয় এটি হিন্দী সাম্রাজ্যবাদী শক্তির ঘৃণ্য চক্রান্ত৷

হিন্দী সাম্রাজ্যবাদী বিজেপি বাংলা ও বাঙালীর গণশত্রু-- বাঙালী বিদ্বেষী বিজেপি শাসনে বাংলায় কথা বললেই ‘‘বাংলাদেশী’’ তকমা দিয়ে চরম পৈশাচিক নির‌্যাতন, এন.আর.সি ও এস.আই.আর-এর নামে লক্ষ লক্ষ বাঙালীর নাগরিকত্ব ও ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধা ও মতুয়া সহ দেশভাগের বলি হওয়া বাঙালীদের উপর রাজনৈতিক সন্ত্রাস----এসবই প্রমাণ করে বিজেপির রাজনীতি আদতে হিন্দী সাম্রাজ্যবাদী ও বাঙালী-বিরোধী৷

বাঙালী তৃণমূল কংগ্রেস-কে নিজের বন্ধু ভাবছো?

এই তৃণমূল কংগ্রেস নিজেদের ‘‘বাঙালীর দল’’ বলে প্রচার করলেও বাস্তবে তারাই পশ্চিমবঙ্গে বহিরাগত অবাঙালীদের অবাধ অনুপ্রবেশ, চাকরী ও ব্যবসায় বাঙালীর অধিকার হরণের প্রধান কারিগর৷ আজ পশ্চিমবঙ্গে প্রায় ৩ কোটি বহিরাগত অবাঙালী বাঙালীর রুটি-রুজি দখল করে বসে আছেএই পরিস্থিতির সম্পূর্ণ দায় বহিরাগত তোষণকারী তৃণমূল সরকারের৷ ‘আমরা বাঙালী’-র তীব্র আন্দোলনের চাপেWBCS ওPSC পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছিলো৷ কিন্তু না সহ্য হলো না তৃণমূল সরকারের৷ মাননীয়া নবান্ন থেকে নির্দেশ জারি করে হিন্দী, উর্দু , এমনকি বিদেশী নেপালীদের নেপালী ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাঙালীর অধিকারকে পরিকল্পিতভাবে খর্ব করেছে! একই সঙ্গে বাংলা মাধ্যম স্কুল বন্ধ করে, বাঙালীর করের টাকায় হিন্দী বিশ্ববিদ্যালয় ও উর্দু একাডেমি গড়ছে !! বোঝো বাঙালী বোঝো----

সি.পি.আই.এম-কংগ্রেসের বাঙালী প্রেম? --- শকুনের আর্তনাদ !!

আজ বামদলগুলো ‘‘বাংলা বাঁচাও’’ বলে চিৎকার করলেও ইতিহাস ভুলে যাওয়া যায় না৷ ৮০-র দশকে যখন ‘আমরা বাঙালী’ বাঙলা ও বাঙালীর অস্তিত্ব রক্ষায় আন্দোলনে নেমেছিল, তখন সি.পি.আই.(এম)-এর তরফ থেকে ‘‘এই বিপদ রুখতে হবে’’ নামে পুস্তিকা প্রকাশ করে আমরা বাঙালীর আন্দোলনকে ‘‘উগ্র প্রাদেশিক’’ ও ‘‘সাম্প্রদায়িক’’ বলে কটাক্ষ করেছিলো !! আজ সেই পার্টির সম্পাদক মহম্মদ সেলিমের বাবরী মসজিদের উষ্কাণীদাতা হুমায়ুন কবীরের সাথে সিটিং কিংবা ২০২১-এ পীরজাদা আববাস সিদ্দিকীর আই.এস.এফের সঙ্গে জোট প্রমাণ করে দেয় কারা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশয় দেয় ? আজ এদের বাঙলা প্রেম--- শকুনের আর্তনাদ!!

স্বাধীনতা পরবর্তী সময়ে বাঙালী জাতিকে কালের করালগ্রাসে নিমজ্জিত করা, ভারতবর্ষের মাটিতে হিন্দী সাম্রাজ্যবাদকে কায়েম করার কারিগর-‘কংগ্রেসে’র ভূমিকা আরও নগ্ণ পাট সহ বাঙলার শিল্পগুলোকে ধবংস, বাঙলার ট্রেড লাইসেন্স কেড়ে গুজরাট-মহারাষ্ট্রকে পাইয়ে দেওয়ার ঐতিহাসিক অবদান এদেরই!৮০-এর দশকেই বাম -কংগ্রেসের যে অবৈধ গোপন আঁতাতের কথা ‘আমরা বাঙালী’ বলেছিল আজ তার দিনের আলোর মতো উজ্জ্বল৷

বিকল্প--- একমাত্র ‘আমরা বাঙালী’

সুতরাং এটা পরিষ্কার বিজেপি, তৃণমূল, বাম ও কংগ্রেসকেউই বাঙালীর স্বার্থের রক্ষক নয়৷ এরা সবাই ক্ষমতার স্বার্থে বাঙালীকে ব্যবহার করেছে৷ বাংলা ভাষার পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠা, চাকরী ও ব্যবসায় বাঙালীদের অগ্রাধিকার, ভারতীয় সেনাবাহিনীতে বাঙালী রেজিমেন্ট পুনর্গঠন এবং ‘প্রাউট’ দর্শনের ব্লক-ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ১০০ভাগ বাঙালীর কর্মসংস্থানের লক্ষ্যে ‘আমরা বাঙালী’ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক চালাচ্ছে৷ আমরা স্পষ্ট ভাবে বলছি--‘‘বাঙলা ও বাঙালীর স্বার্থ রক্ষায় ‘আমরা বাঙালী’ ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই৷ ভোটব্যাঙ্কের রাজনীতিতে বহিরাগতদের তোষণ করে যে দলগুলো বাঙালীর অধিকার সংকুচিত করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া আর কোনো পথ নেই৷ আজ এই কঠিন সময়ে বাঙালীকে নিজের অস্তিত্ব রক্ষায়, নিজের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে৷ চাকরী, ব্যবসা ও বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে

‘আমরা বাঙালী’ দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে আহ্বান জানায় আমরা বাঙালী

 

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved