Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

এশিয়ান গেমসে গোলের বন্যা বইয়ে দিচ্ছে ভারতের মহিলা হকি দল

ক্রীড়াপ্রতিনিধি
Fri, 16-10-2026

এশিয়ান গেমসে গোলের বন্যা বইয়ে দিচ্ছে ভারতের মহিলা দল৷ প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯ গোল দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৭ গোল দিয়েছে তারা৷ দলের আট খেলোয়াড় গোল করেছেন৷ তিন জন করেছেন হ্যাটট্রিক৷

প্রথম কোয়ার্টারে ৪-০ গোলে এগিয়ে যায় ভারত৷ দ্বিতীয় কোয়ার্টারে ৫ গোল করে তারা৷ তৃতীয় কোয়ার্টারেও হয় ৫ গোল৷ তবে সেই কোয়ার্টারে একটি গোল হজমও করতে হয় তাদের৷ গোটা ম্যাচে এই একটিই ভুল করেছে ভারতীয় দল৷ চতুর্থ কোয়ার্টারে ৩ গোল করে ভারত৷

গোটা ম্যাচে ভারতের সামনে দাঁড়াতে পারেনি ইন্দোনেশিয়া৷ যত বার ভারত আক্রমণে উঠছিল, মনে হচ্ছিল গোল হবে৷ শেষ দিকে বেশ কয়েকটি পেনাল্টি কর্নার নষ্ট করে ভারত৷ নইলে গোলের সংখ্যা আরও বাড়ত৷

উজবেকিস্তানের বিরুদ্ধে একাই ৮টি গোল করেছিলেন দীপিকা৷ এই ম্যাচে তিনি করেছেন ৩টি গোল৷ ৩টি করে গোল করেছেন রুতুজা পিসাল ও নবনীত কৌর৷ লালরেমসিয়ামি, সুনেলিতা টোপ্পো ও সাক্ষী রানা ২টি করে গোল করেন৷ ইশিকা ও সালিমা টেটে ১টি করে গোল করেন৷

গত ম্যাচে ভারতের সামনে দাঁড়াতে পারেনি উজবেকিস্তান৷ গোটা ম্যাচেই দাপট ছিল ভারতীয় দলের৷ ভারতের একের পর এক আক্রমণে উজবেক রক্ষণ দিশাহারা হয়ে পড়েছিল৷ তাদের কোনও চেষ্টাই কাজে লাগেনি৷ দীপিকার ৮টি গোলের ৫টিই ছিল পেনাল্টি কর্নার থেকে৷ হ্যাটট্রিক করেছিলেন ভারতের আর এক স্ট্রাইকার ইশিকাও৷ ৮ গোল করে এশিয়ান গেমসে রেকর্ড গড়েছেন দীপিকা৷ মহিলাদের হকিতে একটি ম্যাচে আর কেউ এত গোল করতে পারেননি৷

প্রথম কোয়ার্টারেই ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত৷ ভারতের হয়ে মোট আট জন গোল করেছিলেন৷ প্রথমার্ধের শেষে ভারতের পক্ষে ফল ছিল ৮-০৷ শুধু তৃতীয় কোয়ার্টারের ১৫ মিনিটেই ৭ গোল দিয়েছিল ভারতীয় দল৷ নেহা এবং লালথানলুয়াঙ্গি ২টি করে গোল করেছিলেন৷ একটি করে গোল করেছিলেন লালরেমসিয়ামি, বলজিৎ, সাক্ষী রানা এবং নবনীত কৌর৷ এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৮ সালের অলিম্পিক্সে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল৷ সেই লক্ষ্যেই এগোচ্ছেন দীপিকারা৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved