Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

এটিপি ফাইনালে কার্র্লেস আলকারাজকে হারালেন ইটালির টেনিস তারকা সিনার

ক্রীড়াপ্রতিনিধি
Sun, 15-02-2026

 ইউএস ওপেনের ফাইনালে কার্র্লেস আলকারাজের কাছে চার সেটের লড়াইয়ে হারতে হয়েছিল ইয়ানিক সিনারকে৷ সেই আলকারাজকে হারিয়েই বছর শেষ করলেন সিনার৷ এটিপি ফাইনালে আলকারাজকে হারালেন ইটালির টেনিস তারকা৷ স্ট্রেট সেটে (৭-৬, ৭-৫) জিতলেন তিনি৷

ইটালির তুরিনে খেলা থাকায় সিনারের সমর্থন ছিল দেখার মতো৷ কোনও গ্র্যান্ড স্ল্যামেই তাঁর পরিবার বিশেষ উপস্থিত থাকে না৷ কিন্তু তুরিনে পরিবারের সকলে ছিলেন৷ তাঁদের সামনে চ্যাম্পিয়ন হলেন সিনার৷ প্রথম সেট গড়ায় টাইব্রেকারে৷ সেখানে জেতেন সিনার৷ দ্বিতীয় সেটে অবশ্য নিজের ভুলেই একটি সার্ভিস খুইয়েছিলেন তিনি৷ চাপে না পড়ে খেলায় ফেরেন সিনার৷ আলকারাজের সার্ভিস ভেঙে সেট ও ম্যাচ জেতেন৷

খেলা শেষে আলকারাজ জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরার কাছে হেরেছেন তিনি৷ আলকারাজ বলেন, ‘‘এই ম্যাচে ভালই খেলেছি৷ কিন্তু আমার সামনে এমন এক জন ছিল যে ইন্ডোর টেনিসে গত দু’বছর হারেনি৷ ওকে হারানো সহজ ছিল না৷ যোগ্য হিসাবে সিনার জিতেছে৷ ওকে শুভেচ্ছা জানাই৷’’

অপর দিকে চ্যাম্পিয়ন হয়ে সিনার ধন্যবাদ দিয়েছেন সমর্থকদের৷ তিনি বলেন, ‘‘লম্বা একটা সপ্তাহ শেষ হল৷ দুর্দান্ত পরিবেশ ছিল৷ শেষ পর্যন্ত যে সকলের মুখে হাসি ফোটাতে পেরেছি তাতেই আমি খুশি৷’’ চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনাল খেলেছেন সিনার৷ অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন তিনি৷ তবে ফরাসি ওপেন ও ইউএস ওপেনের ফাইনালে হারতে হয়েছে৷ ফলে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের জায়গা হারিয়েছেন৷ আপাতত দু’নম্বরে তিনি৷ আলকারাজ রয়েছেন শীর্ষে৷

এটিপি ফাইনালে শেষ বার ২০২৩ সালে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন সিনার৷ তার পর থেকে আর হারেননি তিনি৷ টানা ৩১ ম্যাচ জিতেছেন৷ জোকোভিচ এটিপি ফাইনালে টানা ৩৫ ম্যাচ জিতেছিলেন৷ অর্থাৎ, পরের বছর আর চারটি ম্যাচ জিতলেই জোকোভিচকে ছুঁয়ে ফেলবেন সিনার৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved