মেদিনীপুর ডায়োসিসের অন্তর্গত ঝাড়গ্রাম জেলার গড়মোহানSSAC’র পরিচালনায় একদিবসীয় আচার্য গুরুকৃপানন্দ অবধূত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল স্থানীয় ফুটবল ময়দানে ১৫ই আগস্ট, শনিবার৷ ১৬তম বর্ষে পদার্পণ করল এই ফুটবল প্রতিযোগিতা৷ এবছর যে ৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয় তারা হল -- গড়মোহানSSAC, জুনিয়র একাদশ, কৌশিক একাদশ,লালবাগ মা শীতলা ক্লাব, গড়মোহান তেঁতুলা বুড়ি,মানিকপাড়া একাদশ,জয় গুপ্তমনি ও ববিতা একাদশ৷ ফাইনাল খেলা হয় কৌশিক একাদশ ও মানিকপাড়া একাদশের মধ্যে৷ জয়ী হয় কৌশিক একাদশ৷
সকালে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় জাতীয় পতাকা, সংঘটনের পতাকা উত্তোলন ও এলাকায় মার্চ পাস্টের মধ্য দিয়ে৷SSAC’র পক্ষ থেকে আচার্য নিত্যনবীনানন্দ অবধূত, আচার্য বিবেকরঞ্জনানন্দ অবধূত, আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত,ডায়োসিস সচিব আচার্য ব্রজমোহনানন্দ অবধূত,প্রবোধ নন্দী, শশাঙ্ক পাত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ এছাড়াও প্রতিযোগিতা শুরুর সময় ত্রিপদী শীট, সুশান্ত মাইতি, সঞ্জিত পাত্র, ধর্মেন্দ্র মাহাত প্রমুখ উপস্থিত ছিলেন৷ খেলা দেখার জন্য মাঠে গ্রামবাসীদের উপস্থিতি ভালোই ছিল৷ উইনার্স ও রানার্স ট্রফি ছাড়াও সেরা গোলকিপার,ম্যান অব দ্যা ম্যাচ,সেরা গোলদাতা,ম্যান অব দি সিরিজ পুরস্কার দেওয়া হয়৷ স্থানীয় মানুষজনের সহায়তায় সমগ্র টুর্নামেন্টটি পরিচালনায় বিশেষ ভূমিকা নেন শ্রী জয়রাম চালক,অজিত মাহাত সহ অন্যান্যরা৷