Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

গরমে পুড়ছে গোটা ইউরোপ

পি.এন.এ.
Sun, 02-08-2026

ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেন, পর্তুগাল-সহ ইউরোপের বেশির ভাগ দেশ এখন তাপপ্রবাহের কবলে৷ কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, কোথাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁই৷ সবচেয়ে খারাপ অবস্থা ফ্রান্সের৷ দেশের অর্ধেকের বেশি অঞ্চল তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যস্ত৷ বাধ্য হয়ে স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ ৮৪৫টি স্কুল ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে৷ ১৮০০টি স্কুলে পঠনপাঠন হচ্ছে সকালের দিকে৷

গত সোমবার ফ্রান্সের সর্র্বেচ্চ তাপমাত্রা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বদোতে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছোয়৷ মধ্য ফ্রান্সের পইটিয়ার্সে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস৷ ফ্রান্স প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুই শিশু-সহ ২০ জনের মৃত্যু হয়েছে৷ আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

অন্য দিকে, ইটালির ১২টি শহরে তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করেছে সে দেশের আবহাওয়া দফতর৷ মিলান, ভেনিস, তুরিন, বলোগনা, ফ্লোরেন্স এবং রোমে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে৷ বুধবারের মধ্যে এই সংখ্যা ১৬ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, তাপপ্রবাহের কারণে পরিবহণ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে রোমে৷ জার্মানিতেও গরমের ছবিটাও এক৷ সেখানে বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে৷ আশঙ্কা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ছুঁতে পারে৷ জার্মানিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে৷ ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেও পরিষেবা ব্যাহত হচ্ছে৷ ব্রিটেনে সোমবার দিনের সর্র্বেচ্চ তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে৷ তবে কোথাও কোথাও সেই তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে৷ বেলজিয়াম এবং পর্তুগালেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved