গত ৪ঠা অক্টোবর বিশর পাড়ার বিশিষ্ট আনন্দমার্গী প্রভাষ রায়ের নবনির্মিত গৃহে প্রত্যুষে গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ দীপ্তা আচার্যা উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৰাৰা নাম কেবলম্ অষ্টাক্ষরীয় সিদ্ধ মহামন্ত্রের মাধ্যমে ৩ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের শেষে ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠ করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও আচার্য অভিব্রতানন্দ অবধূত কীর্ত্তন ও সাধনার গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য্য নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে প্রায় ১০০জনকে উপস্থিত মার্গী-ভাইবোনেদের নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় আচার্য প্রমথেশানন্দ অবধূত৷