Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

হকিতে ডার্বির ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

ক্রীড়াপ্রতিনিধি
Mon, 25-05-2026

আইএসএলে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে মোহনবাগানকে টপকে পয়েন্ট তালিকায় তিন নম্বরে ওঠার দিনই হকির ডার্বিতে হারল ইস্টবেঙ্গল৷ তা-ও আবার ফাইনালে৷ কলকাতা প্রিমিয়ার হকি লিগের গ্রুপ পর্বের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারিয়েছিল মোহনবাগান৷ ফাইনালেও সেই ধারা বজায় থাকল৷ ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা৷ প্রথমে ঠিক ছিল, রবিবার হবে ফাইনাল৷ কিন্তু রবিবার যুবভারতীতে আইএসএলের ম্যাচ রয়েছে মোহনবাগানের৷ প্রতিপক্ষ পঞ্জাব এফসি৷ সেই কারণেই, হকি লিগের ফাইনাল শনিবার রাখে হকি বেঙ্গল৷ ফাইনালের আগে মোহনবাগান শিবিরে চোট-আঘাতের কোনও সমস্যা ছিল না৷ ইস্টবেঙ্গল অবশ্য দেবেন্দ্র বাল্মীকি ও আফফান ইউসুফকে চোটের জন্য পায়নি৷ তাতে কিছুটা সুবিধা হয় সবুজ-মেরুনের৷ গত বারও কলকাতা প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান৷ ট্রফি নিজেদের কাছে রাখতেই এ বার নেমেছিল তারা৷ শনিবারের ফাইনালে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে মোহনবাগান৷ ফলও পায় তারা৷ প্রথমার্ধে গোল করেন অভ্রান সুদেব ও রোহিত মোহিল৷ ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাগান৷ দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান অতুল দীপ৷ তাতে অবশ্য লাভ হয়নি লাল-হলুদের৷ মহম্মদ রাহিলের গোলে ৩-১ এগিয়ে যায় মোহনবাগান৷ সেখান থেকে আর ফিরতে পারেনি ইস্টবেঙ্গল৷ বাকি সময়ে দু’দলই সুযোগ পেয়েছিল৷ কিন্তু আর গোল করতে পারেনি তারা৷ সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved