Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

হরিয়ানার গুরুগ্রামে চালু হল এলিপিজি এটিএম

পি.এন.এ.
Sun, 12-04-2026

দেশ জুড়ে যখন এলিপিজি-র চাহিদা বাড়ছে, বিশেষ করে পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে যখন গ্যাস নিয়ে আমজনতার মনে উদ্বেগ বাড়ছে, সেই সময় এক অভিনব ব্যবস্থা নিয়ে এল ভারত পেট্রোলিয়াম কর্র্পেরেশন লিমিটেড (বিপিসিএল)৷ কোনও ঝঞ্ঝাট ছাড়াই যাতে সহজে গ্যাস পেতে পারেন মানুষ, তাই এলিপিজি এটিএম চালু করল তারা৷ হরিয়ানার গুরুগ্রামে এই এটিএম চালু করা হয়েছে৷

সংস্থা সূত্রের খবর, কয়েক মিনিটের মধ্যেই গ্যাসভর্তি সিলিন্ডার মিলবে ওই এটিএম থেকে৷ ব্যাঙ্কের এটিএম থেকে যেমন টাকা তোলা হয়, এই এটিএম অনেকটা সে রকমই৷ গ্যাসের সরবরাহ মসৃণ রাখতেই এই কৌশল বলে সূত্রের খবর৷ গুরুগ্রামের সোহনা এলাকায় সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালির সেক্টর ৩৩-এ পাইলট প্রজেক্ট হিসাবে এই এটিএম বসানো হয়েছে৷ ২৪ ঘণ্টা এই এটিএম খোলা থাকবে৷ দুই থেকে তিন মিনিটের মধ্যে ভর্তি সিলিন্ডার পাওয়া যাবে বলে দাবি৷

এই প্রকল্পটি পুরোটাই ডিজিটাল৷ কী ভাবে কাজ করবে এই এটিএম? সংস্থা সূত্রে খবর, গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে৷ সেই নম্বরে একটি ওটিপি আসবে৷ সেই ওটিপির মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই হবে৷ তার পর গ্রাহককে খালি সিলিন্ডার এটিএমে ঢোকাতে হবে৷ অনলাইনে টাকা মিটিয়ে দিতেই ভর্তি একটি সিলিন্ডার মেশিন থেকে বেরিয়ে আসবে৷ তবে এই সিলিন্ডারগুলিতে ১৪ কেজির জায়গায় ১০ কেজি গ্যাস থাকবে৷ সিলিন্ডারগুলি ধাতব হবে না৷ সেগুলি ফাইবারের তৈরি৷ ওজনও অনেক হালকা৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে গ্যাস বুক করার পর অপেক্ষা করতে হত কবে আসবে৷ কিন্তু এই এটিএম তৈরি হওয়ায় সেই অপেক্ষা করতে হচ্ছে না৷ দিন হোক বা রাত, এটিএম থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা যাচ্ছে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved