Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ইতিহাসের পুনরাবৃত্তি ৪৬ নয় ১১-এ

পত্রিকা প্রতিনিধি

শুরুর থেকে শুরু নয়, মাঝপথে শুরু করি, শিক্ষামন্ত্রী জামিন পেলেন---কিন্তু টাকার পাহাড় গেল কোথায়? শিক্ষামন্ত্রী গ্রেফতারের সময় যেসব মিডিয়া টাকার পাহাড় দেখিয়ে উইচিংড়ের মত লাফাচ্ছিল, যেসব হুদুরা চোর চোর চিৎকার করছিল তারা কি আজ সব সেই টাকার পাহাড়ে চাপা পড়ে গেল! কোনো নড়া চড়া নেই কেন?

কুম্ভকান্ডে অত পদপিষ্ট হয়ে মারা যাওয়ার পরও কাউকে পদত্যাগ করতে দেখলাম না৷ রেল ধবংসে বিমান ধবংসে কতই তো মরছে তার জন্য পদত্যাগ করতে হবে নাকি! সাত সকালে প্রাতঃকর্মে ত্যাগ তো হচ্ছেই৷ আবার কিসের ত্যাগ! সল্টলেক স্টেডিয়ামে মেসি কাণ্ড! ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ৷ ক্রীড়ামন্ত্রী বাপের বেটা৷ কিন্তু সবাই বাপের বেটা হলে পরকীয়াকে আইনি স্বীকৃতি দিতে হতো না৷ তাই সব কেচ্ছায় পদত্যাগ নেই৷

মিডিয়া থেকে কর্মকর্তা ও তাদের সাঙ্গোপাঙ্গ মেসির চারপাশে ভিড় করেছিল৷ কিন্তু শুধু একা ক্রীড়ামন্ত্রী মেসিকে ঢেকে দিল! মেসিকে না দেখার সব ক্ষোভ ক্রীড়ামন্ত্রীর ঘাড়ে৷ হবেই তো, কতো কষ্টের টাকা খরচ করে দেখতে আসা৷ আমি অন্তত একজনকে চিনি, যে তার অসুস্থ বৃদ্ধ বাবাকে ওষুধ কেনার টাকা দিতে পারেনা, কিন্তু অনেক কষ্টে মেসিকে দেখার টাকা জোগাড় করেছিল৷

আহারে বাঙালী! শ্যামলী বাঙলার অর্থে মরুভূমি পুষ্ঠ হচ্ছে, তোমার হুশ নেই, ফুটবলে বাঙালী কোথায় ছিল কোথায় নেমে এসেছে, কার ষড়যন্ত্রে ভেবে দেখেছো? হুজুগে বাঙালীর অতসব ভাবার সময় নেই৷

ভারতে এখন বাংলা ভাষা বলাটাই অপরাধ৷ পাশেই বাংলাদেশ বাংলা তার রাষ্ট্রভাষা৷ ভারতের কোন রাষ্ট্রভাষা নেই৷ কারণ ভারত একটা দেশ নয়, বহু ভাষাভাষী জনগোষ্ঠীর যুক্তরাষ্ট্র ভারত৷ প্রত্যেক জনগোষ্ঠীর নিজস্ব ভাষা সাহিত্য সংস্কৃতি আছে৷ সেখানে একটিমাত্র ভাষা রাষ্ট্রভাষা হয় কি করে! তবু যত দোষ নন্দ ঘোষ বাংলা ভাষা বাঙালীর৷ তবু পথ দেখাবে বাঙালীই৷ স্বাধীনতা সংগ্রামের মন্ত্র বন্দেমাতরম বাঙালীর, দেশের জাতীয় সংগীত জনগণমন.... বাঙালীর৷ কেন্দ্রের ভান্ডার পূর্ণ হয় বৃহত্তর বাঙলার অর্থে৷ বাঙালী তার ন্যায্য পাওনা টুকুও পায় না!

শাসকের চোখে শোষকের চোখে আতঙ্কের বাঙালী৷ না, মানব বোমার আতঙ্ক নয়, ধর্মান্ধ সন্ত্রাসবাদের আতঙ্ক নয়, আতঙ্ক বাঙালীর রাষ্ট্র চেতনা, রাজনৈতিক দূরদৃষ্টি, বাঙালীর চিন্তায় বিকেন্দ্রীত অর্থনীতি---অর্থনৈতিক স্বাধীনতা--- শোষক ও তার দোসর শাসকের কাছে আতঙ্ক স্বরূপ৷ ইতিহাস বাঙালীকে ডাকছে, সে ইতিহাস পশ্চিমী ষড়যন্ত্রের ৪৬এর ইতিহাস নয়৷ সেই ইতিহাস ১৯০৫ এর সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের ইতিহাস, যে ষড়যন্ত্র বাঙালীর বৌদ্ধিক ও ক্ষাত্র শক্তির কাছে পরাজিত হয়েছিল ১৯১১-এ৷ সেই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়ার দিন আসছে৷ শেষ কথা বিশ্বকবির ভাষায়----অদৃষ্ট কর্তৃক অপমানিত হয়ে বাঙালী মরবে না....প্রচন্ড মার খেয়েও মারের ওপর মাথা তুলে দাঁড়াবে বাঙালী৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved