আইপিএলের পর সাদা বলের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে ভারত৷ জুনের শেষের দিকে আইরিশদের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’৷ তবে তা টি-২০ নাকি ওডিআই, তা এখনও ঠিক হয়নি৷ অতীতে আয়ারল্যান্ড সফরে গিয়ে অন্তত তিনটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া৷ কিন্তু ঠাসা সূচির কারণে এবার দু’টির বেশি ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না৷ কারণ, ২০ জুন থেকে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে৷ সেখানে একটি টেস্ট ও তিনটি ওডিআই খেলবেন শুভমান গিলরা৷ জুলাইয়ে আবার ইংল্যান্ড সফরে যাচ্ছে গৌতম গম্ভীর-ব্রিগেড৷ সেখানে পাঁচটি টি-২০ ও তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত৷ উল্লেখ্য, শেষবার ২০২৩ সালে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া৷ তিন ম্যাচের টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ৷ এবং ২-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত৷ শেষ ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে৷