Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ঝাড়খন্ডে আনন্দমার্গের সেমিনার

নিজস্ব সংবাদদাতা
Tue, 01-09-2026

গত ৭,৮ ও ৯ই আগস্ট ঝাড়খন্ড রাজ্যের সরাইকেল্লা জেলা জেলার খরসোঁয়ার আনন্দমার্গ প্রচারক সংঘের টাটানগর ডায়োসিসের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারে ঝাড়খন্ড উড়িষ্যার টাটানগর ডায়োসিসের অন্তর্গত অঞ্চল থেকে শতাধিক মার্গী ভাইবোন অংশগ্রহণ করেন৷ 

তিন দিনের এই সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা করেন৷ 

৭ই আগস্ট অপরাহ্ণে তিন ঘন্টা অখন্ড বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন ও মিলিত সাধনার পর সেমিনারের সূচনা হয়৷ ৮ই আগস্ট অপরাহ্ণে একটি শোভাযাত্রা খরসোঁয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ এছাড়া প্রত্যহ প্রভাতফেরী, মিলিত সাধনা ও কৌশিকী নৃত্যের প্রতিযোগিতা হয়৷ সমগ্র অনুষ্ঠানের আয়োজক ছিলেন টাটানগর ডায়োসিস সচিব আচার্য শান্তশিবানন্দ অবধূত৷ তাঁকে সাহায্য করেন স্থানীয় ভুক্তিপ্রধান ও মার্গী ভাই-বোনেরা৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved