Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কান্দি আনন্দমার্গ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা
Wed, 22-04-2026

গত ৩১শে মার্চ মুর্শিদাবাদ জেলার কান্দি আনন্দমার্গ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয় কান্দি পুরসভা হলে৷ অপরাহ্ণ ৪টা৩০মিনিটে অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমে নব্যমানবতাবাদ শিক্ষা ব্যবস্থার প্রবর্তক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন অনুষ্ঠানের সভাপতি আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভসূচনা করেন কান্দি আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য ব্রজমোহনানন্দ অবধূত৷ এরপর স্কুলের ছাত্রছাত্রারা সবারে করি আহ্বান প্রভাত সঙ্গীত পরিবেশন করে৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কান্দি বালিয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীগৌতম চ্যাটার্জী ৷ তিনি বর্তমান সমাজ ব্যবস্থায় আদর্শ শিক্ষানীতি ছাত্র শিক্ষক অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন৷ সহস্রাধিক অভিভাবক অভিভাবিকা ও স্থানীয় মানুষের উপস্থিতিতে স্কুলের কচি-কাঁচা ছাত্র-ছাত্রাদের আবৃত্তি, গান, নৃত্যের মাধ্যমে নান্দনিক অভিপ্রকাশ সকলকে মুগ্দ করে৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আচার্য সত্যসাধনানন্দ রচিত নাটক আনন্দ পরিবার৷ ছাত্র-ছাত্রাদের অভিনয় উপস্থিত দর্শকবৃন্দের কাছে খুবই প্রশংসিত হয়৷ সভাপতি আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বর্তমান শিক্ষার সংকট ও আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষার প্রয়োজনের কথা বলেন৷ সবশেষে অধ্যক্ষ আচার্য ব্রজমোহনানন্দ অবধূত অনুষ্ঠানকে সার্থক ও সফল করতে যাদের অবদান আছে--- সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিদ্ধার্থ কর্মকার৷ তাঁর শ্রুতিমুর কন্ঠে সংলাপ ও ব্যঞ্জনাময় প্রকাশ অনুষ্ঠানকে আরও আকর্ষিত করে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved