Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কমল কলির বিশিষ্টতা

আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

উজ্জ্বল হোক সব মনের প্রসারতা,

কমল কলির মত হোক শুদ্ধতা৷

বৃহতের পানে তার আকর্ষণ 

দূর করে সমস্ত নোংড়া বর্জন,

কর্দমাক্ত আবর্জনা করে বিসর্জন,

আপন দ্যুতিতে তার পরিচয়৷

তারই নাম পদ্ম ফুল 

হাসে সে স্বমহিমায়৷

 

দেবতার চরণে তার সদা স্থান,

যোগীর সাধনায় চক্রে অধিষ্ঠান 

সহস্রার চক্রে অপূর্ব তার জ্যোতি 

স্বয়ং ব্রহ্ম গুরু রূপে রাখেন তাঁর স্থিতি৷

সাধক থাকে মগ্ণ ধ্যান সাধনায়,

গুরুর আশীর্বাদ হয় বরাভয়,

এমনই তাহার মহিমা,

জীব হয় শিব পূর্ণতা প্রাপ্ত ,

মনুষ্য জন্ম ভরে সার্থকতায়৷

 

পঙ্কে জন্মস্থান হলেও সে পঙ্কিল নয়,

ভালবেসে অনেকেই 

তাকে পঙ্কজ কয়৷

44

বিধানসভার ভোট---২০২৬

কৌশিক খাটুয়া

গনতন্ত্রের বড় উৎসব 

 বিধানসভার ভোট,

লড়াই সেথায় একদলীয়,

নির্দলীয় বা বহুদলীয় জোট৷

মাসাধিককাল প্রচার হলো 

 হাটে মাঠে ঘাটে,

যে যার পছন্দের ছাপ রেখে যায় 

 ইভিএম, ব্যালটে৷

সবার হেথায় সমান অধিকার 

 লেখা সংবিধানে,

সৌজন্য বোধ দেখাতে পারো

 হাসি মুখে করমর্দনে৷

সবার আগে মানুষ আমরা--- 

রাজনৈতিক মত ভিন্ন হলেও 

 মানবতায় থাক মিল,

ভ্রাতৃপ্রীতির মধুর বাঁধন 

 যেন নাহি হয় শিথিল৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved