Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কর্ণাটক সরকারের বর্বরতা, আতঙ্কে বেঙ্গালুরু ’ছাড়ছে বাঙালীরা

নিজস্ব সংবাদদাতা
Sat, 01-02-2020

এক বিজেপি বিধায়কের একটি মিথ্যা ট্যুইটের ওপর নির্ভর করে বেঙ্গালুরুতে কর্মরত বাঙালী শ্রমিকদের বেশ কয়েকটি বস্তি কর্ণাটক পুলিশ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়৷ ওই ট্যুইটারে বিধায়ক অভিযোগ করেছিল যে বস্তিবাসীরা বাঙলাদেশী৷ কিন্তু পরে দেখা যায় উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা অসম ত্রিপুরা ও পশ্চিমবাঙলার বাসিন্দা৷ প্রত্যেকের কাছে বৈধ পরিচয়পত্র---আধার কার্ড, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র সবই আছে৷ এমনকি অসম থেকে আসা বাঙালীদের এন.আর.সি.তে নামও আছে৷ তা সত্ত্বেও কর্ণাটক পুলিশ নৃশংসভাবে বাঙালীদের ওপর অত্যাচার করে৷ ভারতীয় হওয়ার সমস্ত বৈধ পরিচয়পত্র তাদের আছে৷

উচ্ছেদ হওয়া মুর্শিদাবাদের এক বাসিন্দা জানান কর্ণাটকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাঙালীদের ওপর নানান হুমকী আসতে শুরু করে৷ আতঙ্কের মধ্যেই আমরা ছিলাম৷ এই আক্রমণের পর বাঙালীরা আর থাকতে সাহস পাচ্ছে না৷ দলে দলে বাঙালী শ্রমিক বেঙ্গালুরু ছেড়ে পালাচ্ছে৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved