নিজস্ব সংবাদদাতা
বিগত ৬ই মার্চ মাগুরী আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুসম্পন্ন হল৷ সভাপতির আসন অলংকৃত করেন আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত৷ অন্যান্য অতিথিরা হলেন আচার্য সুবোধানন্দ অবধূত, শ্রী সুভাষ প্রকাশ পাল, বিশিষ্ট সাংবাদিক শ্রী নিশীথ ফদিকার প্রমুখ বিশিষ্ট ব্যষ্টিবর্গ৷ শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা আনন্দমার্গ বিদ্যালয়টি এলাকার সুধীজনদের দৃষ্টি আকর্ষন করে চলেছে৷