Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মেদিনীপুরে প্রবন্ধ প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা
Fri, 20-02-2026

অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) সভাগৃহে ১২ই নভেম্বর, বুধবার অনুষ্ঠিত হল রেণেশাঁ ইউনিবার্সাল ক্লাব, মেদিনীপুর আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ প্রবন্ধের বিষয় ছিল--- ‘মানব জীবনে নৈতিকতার গুরুত্ব’৷ দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরু হয় অতিথি বরণের মধ্য দিয়ে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সুজাতা গোস্বামীর স্বাগত ভাষণের পর উক্ত সংস্থার সম্পাদক শ্রী রঞ্জিত কুমার ঘোষ প্রবন্ধ প্রতিযোগিতায় ছাত্রারা কীভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছে সেই বিষয়গুলি উল্লেখ করে তাদের সহজ ভাবে বুঝিয়ে বলেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা৷ তিনি অত্যন্ত সহজভাবে বর্তমান সামাজিক অবস্থা বিষয়ে যেমন সচেতন করেন ছাত্রাদের, তেমনি কীভাবে নিজেকে তৈরি করতে হবে সেই বিষয়েও আলোকপাত করেন৷ প্রকৃত শিক্ষা থেকে যে ছাত্র ছাত্রারা বঞ্চিত তাও তিনি বলেন৷ ছোটো চারাগাছকে বড়ো করে তোলার জন্য যেমন বেড়ার প্রয়োজন, তেমনি কিছু নিয়মকানুন মেনে চলা দরকার যা খাঁটি মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে৷ এই প্রসঙ্গে তিনি ‘যম নিয়ম’এর কথা আলোচনা করেন৷ শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যারা রয়েছে তাদের নাম ঘোষণা করা হয় ও মঞ্চ থেকে তাদের শংসাপত্র সহ স্মারক তুলে দেওয়া হয়৷ প্রতিযোগিতায় প্রথম হয়েছে মসম্মত রিফা খাতুন, দ্বিতীয় নেহা মণ্ডল ও তৃতীয় স্থানে রয়েছে অদ্রিজা মাইতি৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই শংসাপত্র সহ পুরস্কার পায়৷ 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved