আচার্য গুরুদত্তানন্দ অবধূত
নটরাজ তুমি
বাড়ালো উদ্যম
প্রাণিনতা,
স্বচ্ছতা,
দেহমনে,
দিব্যভাবে,
শূণ্যতায় করি পূর্ণ
চূর্ণ করি অহংকারে৷
নাদতনু তুমি
শোণালে ধবনি
মুহুর্মুহু,
সূক্ষ্মত্বের
অনাদি ছন্দে
পরমানন্দে
মূর্ত করি নিজে
আনন্দমূরতিরূপে৷
তুমি আদি অন্তহীন
কালাতীত জ্যোতির্ময় সত্তা
পরমানন্দস্বরূপ
তব গুণানুকীর্ত্তনে
ভরালে চিৎ
মোহন বানে
আন্দোলিত করি হিয়া,
রাগাত্মিকাভাবে মিশি
করিলে একাত্ম সবে
মহানুভবে প্রিয়!
- Log in to post comments