Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মহারাষ্ট্রে বিহার উত্তর প্রদেশের পরিযায়ী শ্রমিকদের সতর্ক করল এম.এন.এস

নিজস্ব সংবাদদাতা
Mon, 02-03-2026

রাজ্যে জোর করে হিন্দি চাপানোর চেষ্টা হলে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দেওয়া হবে৷ বিহার, উত্তরপ্রদেশ থেকে আগত পরিযায়ী শ্রমিকদের এই বলে সতর্ক করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠকরে৷ মারাঠা আবেগ তুলে ধরে ঠাকরে বলেন মুম্বাইকে লুঠ করে বিজেপি গুজরাটের অর্থনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত করতে চাইছে৷

মারাঠা বাসীর স্বার্থে শিবসেনার দুইগোষ্ঠী অনেকদিন পর আবার আসন্ন পুর নির্বাচনে জোট বদ্ধ হয়েছে৷ রাজ ঠাকরে বলেন---বিহার উত্তরপ্রদেশ থেকে আগত শ্রমিকদের বোঝা উচিত হিন্দি তাদেরও ভাষা নয়৷ কিন্তু যদি ওই শ্রমিকরা জোর করে মহারাষ্ট্রে হিন্দি চাপাতে চায় তার পরিণতি ভালো হবে না৷ আমরা কোন ভাষাকেই ঘৃণা করি না৷ কিন্তু কোন ভাষাকে জোর পূর্বক চাপিয়ে দেওয়াটাও মানব না৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved