Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মহিলা ক্রিকেট এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়াপ্রতিনিধি
Tue, 29-09-2026

গত রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ক্ষতে পড়ল মলম৷ ৭২ রানের বড়ো ব্যবধানে হেলায় লঙ্কাজয় হরমনপ্রীত কাউর ব্রিগেডের৷ আটবার মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের রেকর্ড আরও উন্নত করল টিম ইন্ডিয়া৷ ১৮৪ রানের টার্গেট তাড়া করে চামারি আটাপাট্টুর দলের সংগ্রহ মোটে ১১১৷ টস জিতে প্রথমে ব্যাট করে নেমেছিল ভারত৷ দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার হাফ-সেঞ্চুরিই গড়ে দেয় ভিত৷ ৩৯ বলে আক্রমণাত্মক ৬৮ করেন শেফালি৷ মারেন ৯টি চার ও ২টি ছক্কা৷ অন্যদিকে, ৩৯ বলে স্মৃতির সংগ্রহ ৫৯৷ ৫টি চার ও ৩টি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে৷ ‘পাওয়ার প্লে’র ছয় ওভারে দুই ওপেনার তোলেন ৫৭৷ তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন শেফালি৷ তাঁর অর্ধশতরান আসে মাত্র ২৪ বলে৷ উল্লেখ্য, চলতি আসরে এটা ডানহাতি ওপেনারের তৃতীয় হাফ-সেঞ্চুরি৷ উলটোদিকে, শুরুতে মন্থর দেখাচ্ছিল স্মৃতিকে৷ পরের দিকে তিনি হাত খোলেন৷ তাঁর পঞ্চাশ আসে ৩৫ বলে৷ প্রথম উইকেটে ওঠে ১২৯ রান৷ যেভাবে শেফালি-স্মৃতি খেলছিলেন, তাতে দুশো রান নিশ্চিত দেখাচ্ছিল৷ কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকে এদিনও৷ প্রমোশন পেয়ে তিন ও চারে নামা হরমনপ্রীত (১৪) ও রিচা ঘোষ (১৭) সুযোগের সদ্ব্যবহারে ব্যর্থ৷ দীপ্তি শর্মাও (৫) দ্রুত ফেরেন৷ ১৬০ থেকে ১৬৭, এই ৭ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত৷ গুনালান কমলিনীর (৫ বলে অপরাজিত ১৫) ঝোড়ো ইনিংস ৫ উইকেটে ১৮৩ রানের স্বস্তিতে পৌঁছে দেয়৷ এশিয়া কাপের ফাইনালে একবারই দেড়শোর বেশি রান তাড়ার নজির রয়েছে৷ সেটা গতবারের ফাইনালেই৷ তবে তার পুনরাবৃত্তি হয়নি৷ চামারি (৩৬), নীলাক্ষিকা সিলভা (২২), ভিশমি গুনরত্নে (২০) ছাড়া শ্রীলঙ্কার কেউ দশের গণ্ডি পেরোয়নি৷ শ্রী চরণি (৪-২০) ও দীপ্তির (৩-১৯) ঘূর্ণিজালে অসহায় দেখায় গতবারের চ্যাম্পিয়নদের৷ দশম ওভারে দীপ্তির বলে চামারি ও গুনরত্নে ফিরতে বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা৷ এই আসরে ১৪ উইকেট নিলেন দীপ্তি৷ ব্যাটে হাফ-সেঞ্চুরির পর বোলিংয়েও সফল শেফালি (১-২৩)৷ তবে ৫টা ক্যাচ না পড়লে আরও আগে দাঁড়ি পড়ত শ্রীলঙ্কার ইনিংসে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved