Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মহিলাদের অনূর্ধ-১৭ এশিয়ান কাপে ইতিহাস গড়ল ভারত

ক্রীড়াপ্রতিনিধি
Mon, 01-06-2026

চীনের সাজহৌতে আয়োজিত প্রতিযোগিতায় লেবাননকে ৪-০ গোলে চূর্ণ করল ভারত৷ প্রীতিকা বর্মনের জোড়া গোল৷ এছাড়াও স্কোরশিটে নাম তোলেন আলভা দেবী ও জয়া৷ এর ফলে এই প্রথম এশিয়ান কাপের নক-আউটে পৌঁছাল মহিলাদের জাতীয় দল৷ ফলে উচ্ছ্বসিত সর্বভারতীয় ফুটবল সংস্থা৷ এদিকে, আগামী ২৩সেপ্ঢেম্বর কলকাতায় ফেডারেশনের স্পেশাল এজিএম ডাকল সর্বভারতীয় ফুটবল সংস্থা৷ নতুন সংবিধান চালুর বিষয়ে সবুজ সংকেত আদায় করাই প্রধান উদ্দেশ্য৷ এছাড়াও কমার্শিয়াল পার্টনার ইস্যুতেও এই বৈঠকের গুরুত্ব অপরিসীম৷ আগামী ২০ বছরে ভারতীয় ফুটবলে প্রায় দু’হাজার কোটি টাকা লগ্ণি করতে উৎসাহী জিনিয়াস স্পোর্টস৷ একইসঙ্গে ফ্যানকোডের অফার থাকলেও জিনিয়াসের প্রস্তাব অনেক বেশি আকর্ষণীয়৷ আইএসএলের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক বৈঠকে রূপরেখাও স্পষ্ট করে দিয়েছে তারা৷ বিশেষ সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে৷ এর আগে গত বছর ডিসেম্বরে এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয় ফেডারেশনের৷ এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কোনও কমার্শিয়াল পার্টনার নেই৷ ফলে দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন৷ পাশাপাশি, আইএসএলে এদিন স্পোর্টিং দিল্লিকে ২-১ গোলে হারাল ওড়িশা এফসি৷ প্রথমার্ধে সুহের ভিপি ও লালরিনফেলার গোলে এগিয়ে যায় ওড়িশা৷ দ্বিতীয়ার্ধে দিল্লির পক্ষে পেনাল্টি থেকে ব্যবধান কমান বাবোভিচ৷ ১১ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১০৷ উওমেন্স লিগে শনিবার লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ সেসা গোয়া৷ প্রথমে ঠিক ছিল ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ হবে বিকেল চারটেয়৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাত ৮টায় শুরু হবে ম্যাচ৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved