Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নববর্ষ

কৌশিক খাটুয়া

নববর্ষের দৃপ্ত অরুণোদয়ে---

নব উদ্যমে মঙ্গল কাজ 

 মানবিক পরিচয়ে৷

ধূয়ে মুছে দিক সংকীর্ণতা

 মলিনতা সংশয়৷

জন-হিতার্থে বাধা পার করে 

 লক্ষ্য পূরণে জয়!

ক্ষুদ্র স্বার্থ বিদ্বেষ ভুলে 

 হোক চেতনার উন্মেষ,

তাতেই নিহিত বিশ্ব শান্তি 

 দূরীভূত হয় ক্লেশ৷

নোতুন প্রভাতে সমবেত সুর,

 ঐক্যের জয়গান

পাখির কুজনে নদী কলতানে 

 শুনি তার আহ্বান!

পারস্পরিক অভিনন্দন

 শুভেচ্ছা বিনিময়,

ভ্রাতৃপ্রীতির নিবিড় বন্ধন

 মানবতার পরিচয়৷

অসহায় যারা পায় যেন তারা 

 নূন্যতম প্রয়োজন,

প্রসারিত হোক সকল হৃদয় 

 মহৎ উদার মন!

জগতে যত সৃষ্টি রয়েছে

 মানবধর্ম---সেবা কাজ,

তাতেই নিহিত শিবের সেবা 

 তুষ্ট মুগ্দ নটরাজ!

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved