Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নববর্ষের আশিস

আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

নববর্ষের শুভ প্রভাতে 

প্রীতিভরা অভিনন্দন

জানাই সকলকেই এ জগতে,

আনন্দে কাটুক সবার মন৷ 

হৃদয়ে আজ হোক

চেতনার উন্মেষ, 

দূর হোক জড়ীভূত

 দ্বন্দ্ব ও বিদ্বেষ৷ 

আমরা রয়েছি মিলে 

এক প্রাণ এক মন,

সবাই সবার পাশে

 সবাকার আপনজন৷

কেহ নয় পর, দু দিনের খেলা, এই ভুবনের লীলা, 

নিঃস্ব হাতে আবির্ভূত

নিঃস্ব হাতেই ফিরিবার পালা.. 

মিছে হানাহানি কেনই বা এত, দুঃখ কিসের তরে? 

বিধাতার দান সবার জন্য 

ক্ষণিকের এ সংসারে৷

আকাশ বাতাস সূর‌্য চন্দ্র 

ঢেলে দেয় সবে আলো, 

উদ্ভিদ,পশু,পাখি মোদের আত্মীয়, 

বাস সবারেই ভাল৷

এই ব্রত নিয়ে এগিয়ে চলতে, 

নাহি বাধা কোন আর, 

গড়িব নূতন বিশ্ব আমরা 

পরমপুরুষের এ সংসার৷

নববর্ষের পূণ্য লগ্ণে 

এই আমাদের শপথ,

মঙ্গলময় কর্মে রত

ছুটিবে বিজয় রথ৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved