Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নব্যমানবতাভিত্তিক শিক্ষাই শিক্ষা ব্যবস্থার নৈরাজ্য দূর করতে পারে

নিজস্ব সংবাদদাতা
Thu, 10-09-2026

প্রবীণ শিক্ষাবিদ ও প্রাক্তন শিক্ষক শ্রী প্রফুল্ল মাহাতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ প্রসঙ্গে বলেন, শিক্ষাঙ্গনে এই ঘটনা এই প্রথম নয়৷ যাদবপুরে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ সারাদেশেই বিপরীত মতাবলম্বী ছাত্র সংঘটনের মধ্যে সংঘর্ষ হতেই থাকে৷ তিনি বলেন কোন মহৎ আদর্শ প্রতিষ্ঠার জন্য নয়, এই সংঘর্ষের মূল লক্ষ্য শিক্ষাঙ্গনের দলীয় প্রভাব বিস্তার করা৷ পিছন থেকে ছাত্রদের মদত দেয় রাজনৈতিক দাদারা৷ তবে এই সংঘর্ষকে নিছক দুই ছাত্র সংঘটনের সংঘর্ষ রূপে দেখলে হবে না৷ রাজনৈতিক দলগুলো তাদের সংকীর্ণ স্বার্থচরিতার্থ করতে সরলমতি ছাত্রদের ব্যবহার করছে৷ মূল উদ্দেশ্য ছাত্রদের মগজ ধোলাই করা৷ বস্তুত শিক্ষাঙ্গন গুলি আজকাল রাজনৈতিক দলগুলোর কর্মী ক্যাডার তৈরির কারখানা পরিণত হয়েছে৷ বর্তমান শিক্ষার সংকটের মূল কারণ এখানে নিহিত আছে৷ প্রতিটি রাজনৈতিক দলই ছাত্রদেরকে দলীয় পতাকার তলে সামিল করতে নানা অসৎ উপায় অবলম্বন করে৷ তারই পরিণতিতে শিক্ষা জগতে নৈরাজ্য ছড়িয়ে পড়েছে৷

শ্রী মাহাতো বলেন বর্তমানে শিক্ষক ও ছাত্র সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য ভুলে গেছে৷ আজ ছাত্র সমাজের লক্ষ্য উচ্চ থেকে উচ্চতর ও উচ্চতম ডিগ্রী লাভ করে নিজেকে উপার্জনক্ষম করে গড়ে তোলা৷ বর্তমান শিক্ষকগণ ও শিক্ষার বিষয় শিক্ষাদানের ব্যবস্থা সেই ভাবেই গড়ে তুলেছে৷ ফলে ছাত্র সমাজের মধ্যে এক দিকে দেখা দিয়েছে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা---নম্বরভিত্তিক মেধা তালিকায় কে কত আগে থাকতে পারে৷ এরই সুযোগ নিয়েছে পুঁজিপতি শোষকরা৷ শিক্ষা ব্যবস্থাকে দখল করে বৈশ্যের গোলাম তৈরীর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিষ্ঠা করছে ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠান৷ যেখানে সাধারন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের প্রবেশের সামর্থ্য হয় না যতই মেধা থাক৷

 শ্রী মাহাতো আরো বলেন শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশের পথে প্রধান অন্তরায় বৈশ্যের শোষণ ও রাজনৈতিক দলগুলির শিক্ষার দলীয় করণের প্রবণতা৷ এর থেকে বাঁচার একটাই পথ--- মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের নব্য মানবতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করা৷ নব্যমানবতাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর থেকেই নীতি শিক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে শেখানো হয়ে থাকে৷ কারণ নৈতিক মানোন্নয়ন শিক্ষার ক্ষেত্রে অতি আবশ্যিক তত্ত্ব৷ নব্যমানবতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য শারীরিক মানসিক ও আত্মিক জীবনের সকল দিকের সার্বিক বিকাশ৷ তাই বর্তমান রাজনৈতিক দলীয় স্বার্থ ও বৈশ্যের প্রয়োজন পূর্তির শিক্ষা ব্যবস্থা ভেঙে নতুন গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থা৷ এ বিষয়ে শুভবোধ সম্পন্ন শিক্ষাব্রতী ও শিক্ষাহিতৈষীরা দ্রুত সিদ্ধান্ত না নিলে সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়বে৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved