Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নিজস্ব সংবাদদাতাঅতিবৃষ্টি পেট্রোপণ্যের  লাগামহীন মূল্যবৃদ্ধিতে গৃহস্থের হেঁসেলে হাহাকার

পি.এন.এ.
Sun, 30-01-2022

বর্তমান সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় পেট্রোলজাত জ্বালানি একটি অতি অত্যাবশ্যকীয় পণ্য৷ দেশের অর্থনীতির উঠা-নামার মান অনেকটাই নির্ভর করে  জ্বালানির ওপর৷ ২০১৫ সালে নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল পেট্রোলজাত জ্বালানির দাম ৫০ টাকার নীচে থাকবে৷ কেউ কেউ  প্রচারে এমনও বলেছিল--- ৩৫টাকা পেট্রোল চাও তো বিজেপিকে ভোট দাও৷ সেই পেট্রোল ডিজেল একশ’ টাকা পার করেছে৷ ৪৫০ টাকার গ্যাস হাজার টাকার কাছাকাছি চলে গেছে৷ কেন্দ্র সরকারের কোন হেল-দোল নেই৷ বরং নিয়মিত দাম বাড়িয়ে চলেছে৷

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কংগ্রেস আমলেই শুরু হয়৷ বর্তমান প্রধানমন্ত্রী সেইসময় কংগ্রেস সরকারকে কটাক্ষ করে পেট্রোপণ্যের  মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিতেন৷ কিন্তু ক্ষমতায় আসার পর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে বর্তমান প্রধানমন্ত্রী আরও বে-পরোয়া হয়েছেন

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে বাসভাড়া পণ্য পরিবহন ভাড়া, ট্রাক ভাড়া পাল্লা দিয়ে বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য৷ এমনিতেও এবছর অতিবৃষ্টির  ফলে বাজারে শাক-সবজির আকাল৷ তারপর পেট্রোল-জাত দ্রব্যের দিন দিন মূল্যবৃদ্ধির ফলে শাক-সবজির দামও গৃহস্থের নাগালের বাইরে চলে যাচ্ছে৷

মোদি সরকারের ভ্রান্ত অর্থনীতির জন্যে এমনিতেই দেশের অর্থনীতির বেহাল দশা৷ তার ওপর সরকার অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্যে যেভাবে দিন দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করছে তাতে সামাজিক অর্থনৈতিক অবস্থা আরও নিম্নমুখী হবে৷ অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে মধ্যবিত্ত গৃহস্থের হেঁসেলে হাহাকার পড়ে যাবে৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved