Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নিরামিষ আহারে শরীরে রোগ সংক্রমণ কমে

ভক্ত রাজর্ষি

সাম্প্রতিক বিশ্বব্যাপী গবেষণায় আবার জানা গেছে যে, নিরামিষ শুদ্ধ সাত্ত্বিক আহারাদির ফলে মানুষের শরীরের রক্তচাপ স্বাভাবিক থাকা সম্ভব হয়৷ একসময়ে আধুনিক ডাক্তাররা সকলকে ঢ়ালাও পরামর্শ দিয়ে যেতেন যে, শরীরে প্রোটিন অর্থাৎ খাদ্যশক্তি সঞ্চয় করতে হলে আমিষ খাদ্য খেতে হবে৷ সেসব উঠতি ডাক্তারেরাই এখন আবার বলতে শুরু করেছেন–ডিম, মাছ, মাংস না খেলেই ভাল৷ কারণ ওই ধরনের আমিষ খাদ্য থেকেই খুব বেশী রক্তচাপ বাড়তে থাকে৷ তাছাড়া মাছ, মাংস, ডিম বাহিত নানা রোগ সংক্রমণ হয়৷ 

লণ্ডনের ইমপিরিয়াল কলেজের অধ্যাপক পল ইলিয়ট সম্প্রতি স্বীকার করেছেন যে, শাক–সবজি আর ফল–মূল বেশী পরিমাণে খেলে অবশ্যই শরীরে রক্তচাপ স্বাভাবিক রাখা সহজ হয় ও অকারণে অকস্মাৎ হূদযন্ত্র বিকল হওয়ার ভয় থাকে না৷

এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যে ৪০ থেকে ৬০ বছর বয়সী ৪,৬৮০ জন স্ত্রী–পুরুষ নিয়ে চারটি বিভিন্ন দেশে প্রায় ২ মাস যাবৎ ৮ বার রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা করতে হয়েছিল৷ আমাদের দেশেও এই ধরনের পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে নিরামিষ আহারে উৎসাহ বৃদ্ধি করা দরকার৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved