Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নীতিবাদী মানুষ চাই

অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা

বেঁটে-খাটো মানুষ যারা, অনেক টাকা আছে,

তাকেই বড়লোক বলে আদর সবার কাছে,

লম্বা যে জন, ছোট সে জন, ধন সম্পত্তিহীন,

এ কেমন দেশের বিচার! বলছে তাকে দীন৷

অনেক বড় বাড়ী যাহার, সবাই তাকে মানে,---

পাতার কুটীর যার আছে, কে তাহারে চেনে?

সমাজসেবী মানুষ যারা এই দেশেতে থাকে.

হাজার বাধা সেবাকাজে, ঠকায় তাকে লোকে৷

ভোগ বিলাসে জীবনযাপন করে থাকে যারা,

মহান, ধনী, গুণী ভেবে সম্মান পায় তারা৷

সদাচারী যাঁরা আছেন তাদের বাঁচা দায়,---

মিথ্যে মামলায় জড়িয়ে তাদের জেলখানা পাঠায়৷

যদি অনাচারী দুরাচারী দেশের সেবা করে,

লোভে মত্ত সকল অর্থ লাগায় নিজের তরে৷

স্বৈরাচারী ব্যভিচারীর কদর করে লোকে,

চুরি-ছিনতাই যাহাই করুক, উচ্চপদে থাকে৷

এমন বিচার মানব নাকো, নইকো মোরা ক্ষীণ,

এমন দেশেও থাকবো নাকো, ‘‘মানবতাহীন’’৷

নূতন করে ভেঙে, গড়ে নোব মোরা দেশ,---

সবাই সবার তরে মোরা থাকবো সুখে, বেশ!

নীতিবাদী শাসক হবে মোদের দেশের রাজা,

সত্য-ন্যায়ের সংবিধানে বিশ্ব হবে তাজা৷

এসো তবে আমরা সবাই মিলেমিশে ভাই

সবাই মিলে মহাবিশ্ব সমাজ গড়ে নোব তাই৷

মানবধর্মের মানুষ আমরা, হিংসা-নিন্দা ভুলে

বাসবো ভালো পশু, পাখী, তৃণলতা দলে৷

 

  • Log in to post comments
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved