সঞ্জিতা ওরাওঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সম্প্রতি জাতীয় স্তরের প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পেয়েছেন৷ গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানান--- নকশালবাড়ির চা-শ্রমিক পরিবারের মেয়ে সঞ্জিতা ওরাওঁকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ের জন্য জানাই আমার আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালবাসা৷
সঞ্জিতার এই সাফল্য আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে৷ প্রতিকূলতা যে প্রতিভাকে থামিয়ে রাখতে পারে না, সঞ্জিতা তা আবারও প্রমাণ করল৷ ওর এই জয় আগামী দিনে বাঙলার আরও হাজার হাজার ছেলেমেয়েকে স্বপ্ণ দেখার সাহস জোগাবে৷ সঞ্জিতার আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক৷ ওর সব স্বপ্ণ পূরণ হোক এই কামনাই করি৷ ওর যে কোনও প্রয়োজনে আমি ওর আর ওর পরিবারের পাশে থাকব৷