চারিদিকে মানুষের দুর্দশা-দুঃখ
নেই আশা, নেই সুখ জীবনটা রুক্ষ৷
ওই ওরা জাগ্রত তন্ত্রের মন্ত্রে---
দমবে না দানবের শত ষড়যন্ত্রে৷
নিরাপদ অন্দরে, হতাশার ক্রন্দনে
মানবে না থাকবে না
কোন বাধা-বন্ধনে৷
শত ঝড় দুর্র্যেগে মুখ-ভরা হাস্য,
যেথা যত দুর্নীতি প্রতিবাদী ভাষ্য৷
পদে পদে সংঘাতে
সাথে আছে সংঘ,
মৃত্যুর নাহি ভয়, রণে নয় ভঙ্গ৷
পাপীদের উৎখাতে সংগ্রামে মত্ত-
সমস্যা সমাধানে আছে মহাতত্ত্ব৷
ঐক্যের সংগীতে জাগ্রত চিত্ত,
টুটবে না, কিছুতেই গুরু-ভ্রাতৃত্ব৷
আদর্শ রূপায়ণে আজ ওরা তৈরী,
রাখবে না মানবতা-বিরোধী বৈরী৷
পাল্টাবে ওরা
এই ঘুণে ধরা দিনকাল,
তাতে যদি হয় হবে
শ্মশানের কঙ্কাল৷
ধর্মে শান্ত ওরা, অধর্মে রুদ্র,
প্রয়োজনে ঢেলে দেবে রক্ত সমুদ্র৷
- Log in to post comments