Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রাকৃতিক গ্যাসের সন্ধান আন্দামানে

পি.এন.এ.
Fri, 03-07-2026

আন্দামান উপকূলে নতুন অনুসন্ধান কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে৷ এটি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে গুরুত্বপূর্ণ৷

আন্দামান উপকূলবর্তী অঞ্চলের আরও একটি অনুসন্ধান কূপে মিলল প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলল৷ শুক্রবার একথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওয়েল ইন্ডিয়া লিমিটেড৷ সংস্থাটি এখনও পর্যন্ত তিনটি কূপের মধ্যে দু’টিতে হাইড্রোকার্বনের হদিশ পেয়েছে৷ এর আগে ২০২৫ সালের সেপ্ঢেম্বরে বিজয়পুরম-২ কূপে প্রাকৃতিক গ্যাসের হদিশ মিলেছিল৷ বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে সাম্প্রতিক এই আবিষ্কারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে ১৫ কিমি দূরের সমুদ্রে রয়েছে বিজয়পুরম-৩ অনুসন্ধান কূপ৷ অয়েল ইন্ডিয়া জানিয়েছে, সেখানেই প্রায় ৩৫৫ মিটার গভীরে প্রাকৃতিক গ্যাসের হদিশ মিলেছে৷ বর্তমানে গ্যাসের গুণমান যাচাই করা হচ্ছে৷ পাশাপাশি গবেষণামূলক পরীক্ষার মাধ্যমে উৎস সন্ধানের চেষ্টা চালাচ্ছে ওয়েল ইন্ডিয়া৷

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved