Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রকৃতির গ্রাসে বিপর্যস্ত নেপাল হড়পা বানে বিধবস্ত উত্তর নেপালের রসুয়া জেলা

পি.এন.এ.
Thu, 10-09-2026

তিববতের দিক থেকে আচমকাই বিপুল জলরাশি ধেয়ে আসে নেপালের ভোতেকোশি নদীতে৷ মুহূর্তে যা ভয়াবহ আকার নেয়৷ জলের তোড়ে ধুয়ে মুছে সাফ হয়ে যায় একের পর এক বাড়ি দোকান, সেতু৷ ভেসে গেছে বহু গাড়ি৷ 

গত কয়েকদিন ধরে তীব্র বৃষ্টি চলছে তিববতে৷ আর তার জেরেই এ বিপুল জলরাশি আজ ধেয়ে আসে নেপালে৷ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রসুয়া জেলার টিমুরে, স্যাফ্রুবেশি, মাইলং, সাল্লেতার, শান্তি বাজার, খালতি বস্তি, শোলে সহ ভোতেকোশি নদীর তীরবর্তী এলাকা৷ রসুয়া এবং নুয়াকোটের মধ্যে একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে রসুয়ার একটি জলবিদ্যুৎ প্রকল্প৷ কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত রসুয়া৷ হড়পা বানের জেরে প্রায় ১০০০ এর উপর মানুষ নিখোঁজ৷ আরো বাড়বে বলে আশঙ্কা নেপাল প্রশাসনের৷

ইতিমধেই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ সেনা ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন৷ ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে উদ্ধারকাজের জন্য পাঠানো হয়েছে সেনাবাহিনী৷ তবে বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজও রীতিমতো ব্যাহত হচ্ছে৷ রসুয়ার হেলিপ্যাড হড়পা বানের জলের তলায় থাকায় উদ্ধারকারী হেলিকপ্ঢার অবতরণে সমস্যা তৈরি হয়েছে৷

 তিববত থেকে আসা এই ভোতেকোশি নদী নেপাল হয়ে ভারতের বিহারে প্রবেশ করেছে৷ সেখানে তার নাম গন্ডক৷ এই নদীর তীরবর্তী অঞ্চলগুলিকেও সতর্ক করা হয়েছে৷ অন্যদিকে, কাজের সূত্রে নেপালে যাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পর্যটকদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন৷ দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে৷ রেসিডেন্ট কমিশনার অফিসকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved