Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

পরলোকে আমরা বাঙালীর সমাজ আন্দোলনের দীর্ঘ দিনের সাথী তারাপদ বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা
Mon, 25-05-2026

আমরা বাঙালী সংঘটনের প্রবীন নেতা তারাপদ বিশ্বাস গত ১৪ই এপ্রিল কলিকাতার একটি বেসরকারী হাসপাতালে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বৎসর৷ তিনি স্ত্রী দুই পুত্র ও পুত্রবধূ রেখে গেছেন৷ বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন৷ গত ৯ই এপ্রিল তাঁকে কলিকাতায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ১৪ই এপ্রিল অপরাহ্ণ ৫-৪০ মিনিটে৷

তারাপদ বিশ্বাস আমরা বাঙালী আন্দোলনে সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন৷ তিনি একজন বাগ্মী ও তাত্ত্বিক নেতা ছিলেন৷ গোর্খাল্যাণ্ড প্রসঙ্গে ও এন.আর.সি, সিএএ, সাম্প্রতিক এস.আই.আর নিয়ে তাঁর তথ্যনিষ্ঠ ও যুক্তিপূর্ণ আলোচনা কর্মীদের সমৃদ্ধ করেছে৷ তাঁর প্রয়াণে আমরা বাঙালী একজন দক্ষ তাত্ত্বিক নেতাকে হারালো৷

আমরা বাঙালীর প্রাক্তন কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় বলেন---তারাপদ দার অকস্মাৎ প্রয়াণে সমাজ আন্দোলনের কর্মীরা একজন যোগ্য সাথীকে হারালো৷ বিশেষ করে এইসময় যখনপশ্চিমবঙ্গের এককোটি বাঙালী রাষ্ট্রহীন হবার আতঙ্কে ভুগছে তখন সমাজ আন্দোলনে তারাপদদার মতো মানুষের খুব প্রয়োজন ছিল৷ কর্মীরা তাঁর অভাব অনুভব করবে৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved