Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে জিতল ম্যান সিটি

ক্রীড়াপ্রতিনিধি
Tue, 29-09-2026

দশজনেই বাজিমাত ম্যান সিটির! রবিবার মরশুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে ওল্ড ট্রাফোর্ডে সিটিজেনরা ১-০ ব্যবধানে হারাল ইউনাইটেডকে৷ ৬০ মিনিটে জয়সূচক গোল আর্লিং হাল্যান্ডের৷ যদিও সেই গোলে রয়েছে বিতর্কের গন্ধ৷ তিনি নাকি অফসাইডে ছিলেন৷ যদিও ম্যান ইউ’র সেই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ৷ নীল ম্যাঞ্চেস্টারের কৃতিত্ব আরও বেশি কারণ, ব্রুনো ফার্নান্ডেজকে লাথি মেরে ২৩ মিনিটেই লাল কার্ড দেখেন ফিল ফোডেন৷ তবে তা প্রভাব ফেলেনি এনজো মারেস্কার ছাত্রদের খেলায়৷ অন্যদিকে, ঘরের মাঠে ম্যান ইউ’ও শেষ পর্যন্ত গোলের জন্য মরিয়া ছিল৷ কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় মাইকেল ক্যারিকের ছেলেরা৷ চার ম্যাচে ম্যান সিটি’র পকেটে এখন ১২ পয়েন্ট৷ তারা রয়েছে তালিকার দু’নম্বরে৷ অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্টে ম্যান ইউ রয়েছে ত্রয়োদশ স্থানে৷ এই তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল৷ গতবারের চ্যাম্পিয়নরা শনিবার অ্যাওয়ে ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায়৷ ম্যাচের দুই গোলদাতা ব্রুনো গুইমারেস ও বুকায়ো সাকা৷ ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট৷ গোলপার্থক্যে ম্যান সিটি’র থেকে এগিয়ে বলেই শীর্ষস্থানে গানাররা৷ 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য প্রসূনানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved