Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ফের ভারতে হকি দল না পাঠানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান

ক্রীড়াপ্রতিনিধি
Fri, 13-02-2026

এবার পাক জুনিয়র হকি দল৷ এর আগে এশিয়া কাপ খেলতে ভারতে আসেনি সেদেশের সিনিয়র হকি দল৷ এবার জুনিয়র বিশ্বকাপেও অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়ে দিল পাক হকি সংস্থা৷ তবে তাদের পরিবর্তে কোন দলকে নেওয়া হবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি আইএইচএফ৷

অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে আরও অবনতি ঘটেছে৷ সেজন্যই এশিয়া কাপ হকির জন্য ভারতে দল পাঠায়নি পাকিস্তান৷ তাদের অনুপস্থিতিতে প্রতিযোগিতায় খেলায় সুযোগ পেয়েছিল বাংলাদেশ৷ এবার জুনিয়র হকি দল নিয়েও একই অবস্থানে অনড় রইল পাকিস্তান৷ উল্লেখ্য, ২৮ নভেম্বর চেন্নাই ও মাদুরাইয়ে শুরু জুনিয়র হকি বিশ্বকাপ৷ তা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত৷ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ২৪টি দেশ৷ পাকিস্তানের গ্রুপে ভারত ছাড়াও রয়েছে চিলি ও সুইৎজারল্যান্ড৷ 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved