এর ধাক্কায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে জারি করা হল সুনামি সতর্কতা৷ জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত সোমবার উত্তরাঞ্চলের উপকূল এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২৷ উপকূলবর্তী শহর আওমোরির কাছে হোক্কাইডো উপকূলে ভূমিকম্প আঘাত হানে৷ সোমবার স্থানীয় সময় রাত এগারোটা (ভারতীয় সময় ৭.৪৫) নাগাদ কম্পন অনুভূত হয়৷ কম্পনের কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠের ৫০ কিমি নীচে৷ এর পরিপ্রেক্ষিতে সংলগ্ণ উপকূলগুলিতে ১০ ফুট পর্যন্ত সুনামি আছড়ে পড়ার সতর্কতা জারি হয়েছে৷ এই অঞ্চলের পরমাণু বিদ্যুৎ প্রকল্পগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু করেছে প্রশাসন৷