Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

"রাধে বদন তুলে.......’’

শ্রী প্রভাতরঞ্জন সরকার

সেকালে কোলকাতায় বসবাসকারী উৎকলবাসীদের মধ্যে গুড়ুকী তামাকের ব্যাপক প্রচলন ছিল৷ স্থানীয় লোকেদের সে তামাকের রসৰোধ ছিল না৷ যে দু’একজন লোকের তার রসৰোধ হয়েছিল তাঁরা গোপনে ওড়িষ্যাবাসীদের কাছে গিয়ে গুড়ুক সেবন করে আসতেন৷ সাধারণতঃ ওড়িষ্যাবাসীরা মানুষ হিসেবে খুব ভাল হয়৷ কেউ কিছু চাইলে তারা না দিয়ে থাকতে পারে না৷ তারাও তাই গুড়ুক–আকাঙক্ষী লোকেদের গুড়ুকী দানে তৃপ্ত করত৷ লোকে বলে, কোনো অজানা–শাস্ত্রে নাকি আছে ঃ ‘‘তাম্রকূটং মহদ্দ্র ব্যং শ্রদ্ধয়া দীয়তে যদি৷ 

অশ্বমেধসমপূণ্যং টানে টানে ভবিষ্যতি’’৷ 

অর্থাৎ তাম্রকূট একটি মহৎ বস্তু৷ কেউ যদি শ্রদ্ধার সঙ্গে কাউকে তামাক অফার করে (উপহার দেয়), তাহলে গ্রহীতা যতবার সেই তামাকে টান দেবেন ততবার তামাক–পাতা অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল পেতে থাকবেন৷ এই ছিল সেকালকার গুড়ুকী তামাকের রসকথা৷ 

কৃষ্ণযাত্রা চলছে৷ নাটক রীতিমত জমে উঠেছে৷ কৃষ্ণের ভূমিকায় যে নেৰেছে তার অভিনয়ের তারিফ সবাই পঞ্চমুখে করছে৷ স্মারককে বলতে হবে, ‘‘রাধে, বদন তুলে চাও৷’’ এমন সময় স্মারকের কাশি পেয়ে  গেছে৷ কাশির চোটে সে কথা বলতে পারছে না৷ ওই রকমের একটা চরম নাটকীয় মুহূর্তে ঝানু অভিনেতা কৃষ্ণটি তো আর মুখ ৰুজে দাঁড়িয়ে থাকতে পারে না৷ সে উশ্খুশ্ করছে–কী বলি! কী বলি! এমন সময় কন্সার্ট পার্টির একজন আরেকজনকে গুড়ুকী তামাক অফার করতে করতে বললে ঃ ‘‘নাও দাদা, গুড়ুক খাও৷’’

যাত্রার কৃষ্ণের মুশকিল আশান হ’ল৷ তার ঘাম দিয়ে ম্যালেরিয়ার জ্বর ছাড়ল৷ সে বললে–‘‘রাধে, বদন তুলে গুড়ুক খাও’’!

 

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved