রাজ বলে,---‘‘শোণ মাগো,
আমি কত ভালো,
সকাল-সকাল জেগে উঠি
ঘুচলে রাতের কালো৷
উঠেই আমি চোখটি বুজে
হয়ে ধ্যানরত,
গুরুসকাশ করি মাগো
শান্ত ছেলের মত৷
ব্রাশটি নিয়ে দাঁত মেজে
হাত-মুখ ধুয়ে নিয়ে,
লেখাপড়া করতে বসি
লক্ষ্মী ছেলে হয়ে৷
লেখাপড়া শেষ করে,মা
চুপটি করে বসি,
তুমি ডাকলেই ছুটে আমি
খাবার খেতে আসি৷
ন’টা বাজলে স্নান সেরে
তৈরী হয়ে থাকি,
একদিনও তো আমি স্কুলে
দিই না, মাগো ফাঁকি৷
তাই তো স্কুলের ম্যাডাম আমায়
ভালোবাসেন কত৷
স্কুলের পড়া রোজই করি
সোণা ছেলের মত৷
মারামারি করি নে মা,
স্কুলের বন্ধুর সাথে,
তোমার কোলে শুয়ে শুয়ে
গল্প শুণি রাতে৷
সবার কথা শুণি, মাগো
সন্দেহ নেই তাতে৷
রোদ্দুর তোমার দুষ্টু ছেলে
কথা শুণতে চায় না,
দুষ্টুমি সে করতেই থাকে
করলে পরেও মানায়৷
স্কুলের পরা পড়ে না সে
যতই বলুক ম্যাডাম
বড়দের কথা শুণলেই তো
হয় না কোনো বদনাম৷
এখন থেকে রোদ্দুর যদি
আমার মত হবে,
কেউই ওকে বকবে না মা,
সবাই ভালোবাসবে
তোমার কোলে শুয়ে পড়ি
গল্প শুণে রাতে৷
- Log in to post comments