Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

রাজ্যের নাম বদলের বিবাদ ‘আমরা বাঙালী’র দাবি বাঙালীস্তান

নিজস্ব সংবাদদাতা
Wed, 02-09-2026

গত১২ই আগস্ট, সংসদের উচ্চকক্ষে কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত একটি বিল পাস হয়, ওই বিল পাসের আলোচনায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি তোলেন৷ তিনি অভিযোগ করেন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারের থাকাকালীন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা চাইলেও কেন্দ্র সরকার তা দেয়নি৷ বক্তব্যের বিরোধিতা করে বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য পাল্টা দাবি করেন, বাংলা বা ওয়েস্ট বেঙ্গল না রাজ্যের নাম হওয়া উচিত পশ্চিমবঙ্গ৷

 ডেরেক ও ব্র্যায়েন দাবি করেন গত ৮-১০ বছর ধরে তৃণমূল পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি করে আসছে৷ আমাদের দাবি পশ্চিমবঙ্গের নাম বাংলা হোক৷ কিন্তু আমরা পাইনি৷ এই প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বিল পাসের সময় অমিত শাহের অনুপস্থিতির প্রসঙ্গ তোলেন৷ ডেরেকের বক্তব্যের বিরোধিতা করেন সদ্য তৃণমূল থেকে আসা সদ্য পাল্টি খাওয়া বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়৷ তার বক্তব্য বিল নিয়ে আলোচনায় অপ্রাসঙ্গিক কথা বলছেন ডেরেক৷ ডেরেকের অভিযোগ তাকে মাত্র তিন মিনিট সময় দেওয়া হয়৷ তাও ছ’বার ট্রেজারি বেঞ্চ থেকে বাধা এসেছে৷ 

 রাজ্যসভার বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য বলেন--- ‘গোটা ভারতবর্ষ উপনিবেশিক হ্যাংওভার থেকে বেরিয়ে আসতে চাইছেন৷ ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইছে৷ তিনি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখার দাবী তোলেন৷

 আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাস বলেন--- রাজ্যসভায় রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত আলোচনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিতর্কে বাংলা ও পশ্চিমবঙ্গ নাম রাখার দাবী তোলা হয়েছে৷ শ্রী দাস বলেন--- আমরা বাঙালী দীর্ঘদিন ধরে দাবী করে আসছে পশ্চিমবঙ্গ সংলগ্ণ রাজ্যগুলির সঙ্গে যুক্ত বাঙলা অংশগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে বাঙালীস্তান নাম রাখার৷ কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলি আমরা বাঙালীর কথায় কর্ণপাত করেনি৷ বরং সমালোচনা করে বলতো বাঙালীস্তান নাম রাখলেই কি রাজ্যের উন্নতি হবে৷ আজ তারাই নাম নিয়ে সংসদ উত্তাল করছে৷ শ্রী দাস জোরের সঙ্গে বলেন---বাঙালীস্তান নামেই রাজ্যের উন্নতি হবে ও গোটা দেশকে উন্নতির পথ দেখাবে৷ শুধু পশ্চিমবঙ্গ ভারত নয়, সমগ্র বিশ্বের সর্বশ্রেণীর মানুষের সার্বিক বিকাশের বাস্তবমুখী পথ ‘আমরা বাঙালী’র কাছেই আছে৷ সেই পথ মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রবর্তিত প্রগতিশীল উপযোগ তত্ত্ব৷ আমরা বাঙালীর সমাজ আন্দোলনের লক্ষ্য এই তত্ত্বের বাস্তবায়ন৷ প্রত্যেকটি জনগোষ্ঠী স্থানীয় অঞ্চলের সম্পদে স্থানীয় মানুষের সহযোগিতায় নিজস্ব স্বয়ংসম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে পুঁজিবাদী শোষণের বিনাশ করবে৷ তারপরই সম্ভব হবে এক মানব সমাজ গড়ে তোলা৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved