Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সব শাসকই পুঁজিপতি শাসনের আওতায় = ‘আত্মনির্ভরতা’ কপট রাজনীতির সংলাপ

নিজস্ব সংবাদদাতা
Sun, 10-07-2022

বিশিষ্ট প্রাউটতাত্ত্বিক শ্রী গৌরাঙ্গরুদ্র পাল আগরতলায় এক আলোচনায় বলেন দেশের প্রধানমন্ত্রী মাঝে মাঝে আত্মনির্ভরতার কথা বলেন৷ কিন্তু পুঁজিপতি শাসনের আওতায় থেকে আত্মনির্ভরতার কথা আর প্রলাপ বকা একই জিনিস৷ শ্রী পাল বলেন স্বাধীনতার পর দেশে যতগুলি সরকার এসেছে সকলেই পুঁজিপতি শাসনের অধীন৷ তাই সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে নয়, পুঁজিপতিদের স্বার্থরক্ষা করতেই অর্থনৈতিক পরিকল্পনা তৈরী হয়৷ পুঁজিপতি শাসিত কেন্দ্রিত অর্থনীতির পক্ষে আত্মনির্ভর দেশগড়া সম্ভব নয়৷

তিনি বলেন একমাত্র প্রাউটের বিকেন্দ্রিত অর্থনীতির বাস্তবায়নের মাধ্যমেই আত্মনির্ভর দেশ গড়া সম্ভব৷ স্বাধীনতার ৭৫ বছরে বেশ কয়েকবার শাসক দলের পরিবর্তন হয়েছে৷ কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নে৷ করোনাকালেও যখন গরীব আরও গরীব হয়েছে, পুঁজিপতিরা শত শত কোটি টাকা মুনাফা লুটেছে৷ তাই দেশের মাত্র ৬৫-৭০ জন মানুষের হাতে সিংহভাগ সম্পদ কুক্ষিগত হয়ে আছে৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার কথা বলেন কিভাবে! এই পরিস্থিতিতে প্রাউটিষ্টদের সামাজিক-অর্থনৈতিক আন্দোলনে নামাছাড়া কোন পথ নেই৷ তিনি বলেন এই সমাজ আন্দোলনের মূল লক্ষ্য হবে প্রতিটি বেকারের কর্মসংস্থান ও প্রতিটি মানুষের জীবনধারণের জন্যে নূ্যনতম প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার  সুব্যবস্থা করা৷ প্রাউটের অর্থনৈতিক পরিকল্পনায়  ভারতবর্ষে ৪৪টি অর্থনৈতিক অঞ্চল তৈরী হবে৷ এই অর্থনৈতিক অঞ্চলগুলি শুধুমাত্র ভৌগোলিক সীমানাই নয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সমস্যা ও সম্ভাবনা বিবেচনা করে  গড়ে উঠবে৷ ধর্মমত বা সম্প্রদায় গত বিষয় গুরুত্ব পাবে না৷ পরিকল্পনা রূপায়নের দায়িত্ব থাকবে স্থানীয় সরকারের হাতে, ১০০ শতাংশ কর্মসংস্থান হবে স্থানীয় বেকারদের৷  পরিকল্পনা অবশ্যই সর্বনিম্নস্তরের প্রয়োজনের দিকে তাকিয়ে গড়ে উঠবে৷ প্রাউটের দৃষ্টিতে সর্বনিম্ন পরিকল্পনা তৈরী হবে ব্লকস্তর থেকে৷ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক বিষয় ভাষা সাহিত্য সংস্কৃতির উন্নয়নের পরিকল্পনাও থাকবে৷ এইভাবে গড়ে ওঠা সামাজিক অর্থনৈতিক অঞ্চলগুলির লক্ষ্য হবে অর্থনৈতিক বৈষম্য দূর করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সামাজিক-সাংস্কৃতিক মেলবন্ধন ইত্যাদি৷ বিশ্বের প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তিনি প্রাউটের সামাজিক অর্থনৈতিক আন্দোলনে সামিল হবার আহ্বান জানান৷অর্থনৈতিক পরিকল্পনায়  ভারতবর্ষে ৪৪টি অর্থনৈতিক অঞ্চল তৈরী হবে৷ এই অর্থনৈতিক অঞ্চলগুলি শুধুমাত্র ভৌগোলিক সীমানাই নয়, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সমস্যা ও সম্ভাবনা বিবেচনা করে  গড়ে উঠবে৷ ধর্মমত বা সম্প্রদায় গত বিষয় গুরুত্ব পাবে না৷ পরিকল্পনা রূপায়নের দায়িত্ব থাকবে স্থানীয় সরকারের হাতে, ১০০ শতাংশ কর্মসংস্থান হবে স্থানীয় বেকারদের৷ পরিকল্পনা অবশ্যই সর্বনিম্নস্তরের প্রয়োজনের দিকে তাকিয়ে গড়ে উঠবে৷ প্রাউটের দৃষ্টিতে সর্বনিম্ন পরিকল্পনা তৈরী হবে ব্লকস্তর থেকে৷ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক বিষয় ভাষা সাহিত্য সংস্কৃতির উন্নয়নের পরিকল্পনাও থাকবে৷ এইভাবে গড়ে ওঠা সামাজিক অর্থনৈতিক অঞ্চলগুলির লক্ষ্য হবে অর্থনৈতিক বৈষম্য দূর করা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সামাজিক-সাংস্কৃতিক মেলবন্ধন ইত্যাদি৷ বিশ্বের প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তিনি প্রাউটের সামাজিক অর্থনৈতিক আন্দোলনে সামিল হবার আহ্বান জানান৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • February 2026 (59)
  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved