কৌশিক খাটুয়া
রবির কিরণে খর সমীরণে
দাবদাহে আছো ভরে,
ক্লান্ত ডানায় তৃষিত চাতক
ডাকিছে তারস্বরে৷
অকালে তরুর মরণ কেবল
মরুর সৃষ্টি করে৷
পুষ্প কলিরা জলের অভাবে
অকালে যে যায় ঝরে,
অলিকুল তাই ফুল বাগিচায়
আসেনাকো রাগ করে!
অস্তাচলে রবি অন্তর্হিত হলে
তপ্ততা যায় সরে,
তোমার কৃপায় আশা দেখা দেয়
কালবৈশাখীর ঝড়ে!
- Log in to post comments