গত ১৬ই জুন অসমের বরাকবঙ্গের শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ১০১তম প্রয়াণ দিবস পালন করা হয় শিলচর দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে৷ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো ত্যাগী নেতা খুবই বিরল তিনি রাজনীতিবিদ ও আইনজীবী ছাড়াও কবি ও চিন্তাবিদ ছিলেন৷ দেশের জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন৷ নেতাজী সুভাষচন্দ্র তাঁরই ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন৷
এইদিন শিলচরে এন.এস. এ্যাভিনিউয়ে ন্যাশানাল হাইওয়ের রোড পয়েন্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্ত্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সমিতির সদস্যবৃন্দ৷ সকাল সাড়ে আটটায় স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ সমিতির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ ছাড়াও উপস্থিত ছিলেন বীরেশ ব্যানার্জী নীহার পুরকায়স্থ, বাবুল ধর, কবি শতদল আচার্য, শিহাবউদ্দিন আহমেদ, রসরাজ দাস প্রমুখ৷
স্মরণসভায় বক্তারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বর্ণময় জীবনের নানা দিক তুলে ধরেন৷ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তাঁর সময়ের অন্যতম সফল নেতা ও ত্যাগী পুরুষ৷ তিনি কংগ্রেস ত্যাগ করে স্বরাজ পার্টি ঘটন করেছিলেন৷ তাঁর অকাল প্রয়াণ না হলে ভারতবর্ষের স্বাধীন সংগ্রামের ইতিহাস অন্যপথে চলত৷