Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সংবিধান সংশোধন ও অর্থনৈতিক গণতন্ত্রের দাবী নিয়ে নির্বাচনী প্রচারে আমরা বাঙালী

নিজস্ব সংবাদদাতা
Mon, 25-05-2026

 আসন্ন বিধানসভা নির্বাচনী রাজ্যে ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা বাঙালী৷ কেন্দ্রে কেন্দ্রে প্রচারেও নেমে পড়েছে প্রার্থীরা৷ লিফলেট, পোষ্টারিং ছাড়াও ঘরে ঘরে যাচ্ছে আমরা বাঙালী প্রার্থীরা৷ বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের আমরা বাঙালী প্রার্থী আনন্দ বিশ্বাস বলেন- মানুষ আমাদের কথা বুঝছে, আমাদের দাবীর যৌক্তিকতা মেনে নিচ্ছে, তবে ইভিএম মেশিনে তা কতটা প্রতিফলিত হবে এখনি বলতে পারব না৷ শ্রী বিশ্বাস বলেন স্বাধীনতার পর থেকে শতাধিকবার সংবিধান সংশোধন হয়েছে৷ কিন্তু তা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের কল্যাণের জন্যে নয়৷ আমরা বাঙালী চায় সংবিধান সংশোধন করে অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠা, যাতে আর্থিক ক্ষমতা স্থানীয় মানুষের হাতে থাকে৷ প্রতিটি মানুষের হাতে ক্রয় ক্ষমতা থাকে৷ তবেই আর্থিক দুর্নীতি বন্ধ হবে ও সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে৷ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা একে অপরের পরিপূরক৷ পুঁজিবাদ থাকলে দুর্নীতিও থাকবে৷ পুঁজিবাদ উচ্ছেদ না হলে কোন পরিবর্তনেই মানুষের কল্যাণ হবে না৷ তিনি বলেন আমরা বাঙালী প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা চায়৷ ১০০ শতাংশ মানুষের কর্মসংস্থান ও প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতা সাংবিধানিক অধিকারের মধ্যে থাকবে৷ তার জন্যে আমরা বাঙালী ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রতিটি অঞ্চলে একটি করে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে৷ মানুষের ভাষা-কৃষ্টি সংস্কৃতি নৃতাত্ত্বিক পরিচয় ভৌগোলিক অবস্থান বিচার করে অর্থনৈতিক অঞ্চল নৃতাত্ত্বিক পরিচয় বিচার করে অঞ্চলগুলি তৈরী হবে৷ আমরা বাঙালীর প্রথম কাজ হবে মানুষের মধ্যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলা৷

 

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved