২০২৬ থেকে আনন্দনগরে পৃথক স্পোর্টস হোষ্টেল শুরু করার লক্ষ্য সামনে রেখে ২০২৫শের মার্চ মাসে পূর্ব আনন্দনগরে (রেলওয়ে লাইনের পূর্বে) অব্যবহৃত পরিত্যক্ত বাড়িকে পূনর্গঠন করার কাজ শুরু হয়৷ যথাসময়ে নানা প্রতিকূলতার মধ্যেওস্পিরিচ্যুয়ালিষ্ট্ এণ্ড এডভেঞ্চারস ক্লাবেরSSAC)পরিচালনায় ১৫জন আনন্দমার্গ কলেজ ও হাইস্কুলের ছাত্রকে নিয়ে স্পোর্টস হোষ্টেলের যাত্রা শুরু হল৷ আর্থিক অপ্রতুলতার কারণে রান্নাঘর, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা সম্ভব হয়নি৷
উল্লেখ্য যে এদের জন্যেই ২০২৫ সালে পুরুলিয়া জেলার সিধুকানুবিরসা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ইণ্টার কলেজ ফুটবল প্রতিযোগিতায় আনন্দমার্গ কলেজ চ্যাম্পিয়ন হয় ও ইণ্টার ইউনিভার্সিটি ফুটবল প্রতিযোগিতায় ৪জন আনন্দমার্গ কলেজ থেকে নির্বাচন করা হয়৷