ভাষার মাধুর্যে নয় শ্রদ্ধা জ্ঞাপন,
নীরবে দু’ফোঁটা অশ্রু কর বিসর্জন৷
বাকপটুতায় নয় সুদীর্ঘ বাচন,
শ্রদ্ধা নিবেদনে বিবেককে
কর উন্মোচন৷
নত শিরে ভক্তিভরে
জানাও কৃতজ্ঞতা,
দিকে দিকে গুরুত্ব দিয়ে
পাঠাও সে’ বারতা৷
স্বাধীনতার কালে বাঙালী আগুন জ্বালে
শিবরাম চক্রবর্ত্তী
বীর বাঙালী বাঘাযতীন,
প্রফুল্ল, বাদল, দীনেশ, বিনয়
মাতঙ্গিনীর মতো বহু
বীরঙ্গনা নারী বাঙলায় জন্মায়৷
এরা সবাই বাঙালীয়ানায়
বড়ো হয়ে শেষ কালে
ভারতস্বাধীন করার লাগি
লড়াই করেন সমানতালে৷
মারের মুখে কেউ বা পড়েন
কেউ বা নারীর সতীত্ব খুইয়ে,
বন্দেমাতরম্ ধবনি তুলে
ভারতমাতায় যায় জয় গেয়ে৷
এরা বাঙালীর ঘরে ঘরে
পেয়ে নারীর খুব মর্যাদা
চিরদিনের জপমালায়
বাঙালীর ভাবে থাকবে বাধা৷
- Log in to post comments